ফ্রান্সের বর্দো শহরের দিকে ধেয়ে যাচ্ছে আগুন!

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে আগুনের বিষাক্ত শিখা। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, তার উত্তাপে আকাশজুড়ে সৃষ্টি হচ্ছে নিজস্ব কৃত্রিম বজ্রঝড়।

তবে বিবিসি প্রতিনিধি হিউ স্কোফিল্ড জানিয়েছেন, রাতভর বাতাসের গতিবেগ কিছুটা কমে আসা এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের কারণে মাটি স্যাঁতসেঁতে থাকায় বর্দো অঞ্চলের আগুন নতুন করে আর ছড়িয়ে পড়েনি। তা সত্ত্বেও, সামনে নতুন করে আরেকটি তাপদাহ আসার পূর্বাভাস থাকায় আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ একটি জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন।


বর্দোর নিকটবর্তী এলাকায় বসবাসকারী এক ব্রিটিশ নাগরিক বিবিসি-কে তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, পুরো এলাকাটি এখন যেন এক ‘যুদ্ধক্ষেত্র’-এ পরিণত হয়েছে। অন্যদিকে শহরের ভেতরের এক বাসিন্দা জানান, পুরো শহরজুড়ে ঘন ধোঁয়ার আস্তরণ বা কুয়াশা জমে গেছে।

এলিস প্রাসাদ জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোমবার বিকেলে দাবানল-কবলিত জিরোন্দ অঞ্চলে যাচ্ছেন। সফরের সময় তিনি স্থানীয় কর্মকর্তা, দমকলকর্মী ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাঁদের ধন্যবাদ জানাবেন।


প্যাচপ্যাচে তাপদাহ ও আগুনের তাণ্ডবে বিপর্যস্ত প্রতিবেশী দেশ স্পেনও। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমের একটি শহর থেকে সরিয়ে নেয়া বয়স্ক বাসিন্দাদের অবশেষে নিজ নিজ ঘরে ফেরার অনুমতি দেয়া হয়েছে। ওই অঞ্চলটি থেকে মোট ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হতে হয়েছিল।

কর্মকর্তারা জানান, মাদ্রিদের দিকে দাবানলের অগ্রসর হওয়ার গতি কিছুটা ধীর হলেও আগুন এখনও অত্যন্ত সক্রিয় এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ভালেন্সিয়ার কাছেও ছোট আকারের আরেকটি অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ছে, যা কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

এআরএস
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর