দোকানের কাচের দেয়াল কাঠ দিয়ে ঢাকছে প্যারিস!

হুমকিতে প্যারিসের বিলাসী বাণিজ্য

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক সমাগমের দেশ ফ্রান্সে এখন আর আগের সেই ঝলমলে আভিজাত্যের আমেজ নেই। গত সপ্তাহের লঙ্কাকাণ্ডের পর শনিবার নতুন করে রাজপথে বিক্ষোভের ডাক এসেছে। ফলে ফ্রান্সের রাজপথের অতি-পরিচিত সেই কাঁচের শো-রুমগুলো কাঠের তক্তা দিয়ে তড়িঘড়ি ঢেকে ফেলা হচ্ছে।

বিলাসবহুল ফ্যাশন ও গয়নার তীর্থস্থান হিসেবে পরিচিত প্যারিস, মার্সেই ও বর্দো শহরের অলিগলি এখন নতুন করে এক অচেনা ভয়ের মুখে। লাখ লাখ টাকার 'শ্যানেল' হ্যান্ডব্যাগ কিংবা 'হারমেস' স্কার্ফ কিনতে বিশ্বের যেসব বিত্তশালীরা ফ্রান্সে আসতেন, তাদের কেনাকাটায় এখন বড়সড় ছেদ পড়ার জোগাড়।


গত সপ্তাহে শত শত দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের স্মৃতি এখনো তরতাজা। তাই জীবনের ঝুঁকিতে আর কোনো রূপকথার কেনাকাটা সাজাতে চাইছেন না ব্যবসায়ীরা।

শনিবার রাজধানীর বিখ্যাত প্লেস ভেনডম এলাকার রোলেক্স ও ডি বিয়ার্স-এর মতো অভিজাত জুয়েলারি শোরুমগুলো খোলাই হচ্ছে না। আইডব্লিউসি-র মতো ঘড়ির শোরুমগুলো জানিয়েছে, রাজপথের উত্তাপ বুঝে তারা সময়মতো ঝাঁপ ফেলে দেবে।


এদিকে শিক্ষার্থী সংগঠন ইউএনইএফ এবং ২০১৮ সালের আলোচিত 'ইয়েলো ভেস্ট' আন্দোলনের কর্মীরা জীবনযাত্রার ঊর্ধ্বমুখী খরচ আর সরকারি সুযোগ-সুবিধা হ্রাসের প্রতিবাদে যখন রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে, তখন এলভিএমএইচ গ্রুপের লুই ভিটন, ডিওর কিংবা বুলগারির মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলো নিজেদের দোকানে রাতারাতি বাড়তি নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি সামলাতে ৭০ হাজার সশস্ত্র পুলিশ নামালেও ধনী ক্রেতাদের মন জয় করা কঠিন হয়ে পড়েছে। এমনিতেই ইরানে চলমান উত্তেজনার দরুন বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের সংখ্যা কমছিল, তার ওপর ফ্রান্সের এই রাজপথের দাঙ্গা বিখ্যাত ফ্যাশন হাউসগুলোর বার্ষিক আয়ে বড় ধরনের ধাক্কা দিচ্ছে।


এক বিক্রয়কর্মী আফসোসের সুরে জানালেন, কেনাকাটা তো শুধু টাকা দিয়ে হয় না, মনের আমেজটাও আসল। রাজপথে যখন স্লোগান আর হুড়োহুড়ি, তখন আর কে-ই বা লাখ টাকার ঘড়ি কিনতে দোকানে ঢুকবে? এক কম্বোডীয় পর্যটক লুই ভুটনে কেনাকাটা শেষে অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বললেন, ফ্রান্সে কেনাকাটা করা আমাদের ভীষণ প্রিয়, কিন্তু গত সপ্তাহের বিক্ষোভের অভিজ্ঞতা যা হলো, তাতে এরপর আর আসবো কি না- ৫০/৫০ ভাবতেই হচ্ছে!

সংকট কাটাতে ডিপার্টমেন্টাল স্টোর প্রাঁত বাণিজ্যিক ভবনের কাঁচ ও প্রবেশদ্বার মেরামত করে অতিরিক্ত পাহারা বসিয়েছে ঠিকই, কিন্তু রাজপথের আন্দোলনের এই উত্তাপ কাটবে কবে, সেই হিসাব মিলাতে গিয়েই এখন নাভিশ্বাস উঠছে ফরাসি বিলাসী ব্যবসার হর্তাকর্তাদের!

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
গত সপ্তাহের অভূতপূর্ব সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনযাত্রার...
ফ্রান্সে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নজিরবিহীন দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ উগ্র-বামপন্থী গোষ্ঠী ও দুষ্কৃতীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সাথে আগামী...
১৭ অক্টোবরের নজিরবিহীন সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ধাক্কায় স্থবির হয়ে পড়েছে ফ্রান্সের সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা। প্যারিস, মার্সেই, লিওঁসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন দাঙ্গা দমনে ব্যর্থতার...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হওয়া নতুন সড়ক সেতু পার হয়ে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সকালে তিনি উত্তর কোরিয়া ও চীনকে সংযুক্তকারী তিন কিলোমিটার দীর্ঘ...
বিনিয়োগকারীদের ১০ কোটি ডলার ক্ষতির মুখ ঠেলে দেওয়া আলোচিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির মামলা থেকে মুক্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ও তাঁর বোন কারিনা মিলেই। তাঁদের বিরুদ্ধে আনা...
প্রচলিত যুদ্ধের পরিবর্তে বিশ্বজুড়ে এখন ‘হাইব্রিড যুদ্ধ’ চলছে এবং অপতথ্য ও ভুয়া তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর