মরুর দেশে মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যা সতর্কতা!

আমিরাতে রেড অ্যালার্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

রীতিমতো অবিশ্বাস্য ঘটনা! মরুর দেশ হিসাবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের শারজার শিষ ও ওয়াদি আল হেলোসহ বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

বুধবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের কারণে নিম্নাঞ্চল ও পাহাড়ি উপত্যকাগুলোতে দ্রুত পানি জমে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় সাধারণ নাগরিক এবং গাড়িচালকদের বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানায়, বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ সতর্কবার্তা কার্যকর রাখা হয়। মূলত দেশের উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে হঠাৎ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা দেখা দেয়ার আশঙ্কা থেকেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছিল।


আবহাওয়া পূর্বাভাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘স্টর্ম সেন্টার’-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দেশটির ফুজাইরাহ অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া শারজার শিষ এলাকার ভিডিও ফুটেজে পাহাড় ও খেজুর গাছের পটভূমিতে ভেজা রাস্তা, কমে যাওয়া দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) এবং এর মধ্যেই গাড়ি চলাচলের দৃশ্য দেখা গেছে।

দেশটির আবহাওয়া সংস্থা বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, বৃষ্টির সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে আকস্মিক প্লাবনের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে দূরে থাকুন।

এনসিএম জানায়, উত্তর ও পূর্বাঞ্চলের মেঘলা আবহাওয়া থেকে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মেঘের আশপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যার ফলে মরু এলাকায় ধূলোঝড় সৃষ্টি হয়ে দৃশ্যমানতা আরও কমিয়ে দিতে পারে।


এর আগে মঙ্গলবার দেশটির ফুজাইরাহ ও রাস আল খাইমাহর বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পাশাপাশি শিলাবৃষ্টি রেকর্ড করা হয়। এনসিএম-এর হিসাব অনুযায়ী, মঙ্গলবার শাওকা এলাকায় ২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিবর্তনশীল আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার এবং শনিবারেও পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় বর্ষণ হতে পারে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটির ট্রাফিক ও জরুরি সেবা কর্তৃপক্ষ গাড়িচালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, পিচ্ছিল রাস্তায় গতি কমানো এবং পাহাড়ি ঢল ও ওয়াদি (পাহাড়ি উপত্যকা) এড়িয়ে চলার জোরালো পরামর্শ দিয়েছে।

একাত্তর/এআরএস
আকাশপথে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় পবিত্র মক্কা নগরী ও জেদ্দাসহ দেশের পশ্চিমাঞ্চলীয় চার প্রধান শহরে আকস্মিক জরুরি বিপদ সংকেত জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। তবে জরুরি...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাসপোর্টে নিষেধাজ্ঞা ও তা সমর্পণের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপরিবারে গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তথা সিনেটর ফ্লাভিও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর