লিবিয়া উপকূলে রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি

 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

লিবিয়ার বেনগাজি উপকূলের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া এই যুদ্ধজাহাজটির পাশাপাশি একটি রুশ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।

এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত ‘এমভি আঙ্গারা’ নামের একটি রুশ কার্গো জাহাজেও আঘাত হানা হয়েছে বলে টেলিগ্রাম বার্তায় উল্লেখ করেন তিনি।

স্যাটেলাইট চিত্রগুলোর একটি সমন্বিত রূপ, যা ২১ ও ২২ নভেম্বর লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে ধারণ করা হয়েছে, সেখানে একটি রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণের আগে (উপরের ছবিতে) ও পরে (নিচের ছবিতে) দেখা যাচ্ছে; পরবর্তী ছবিতে জাহাজটিকে উল্টে ডুবে যেতে দেখা যায়।   ছবি: সংগৃহীত
রোববার বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা রুশ যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ১০ জন রুশ ও লিবিয়ান নাগরিক সামান্য আহত হন। ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য থামা ‘মার্কারি’ যুদ্ধজাহাজটি উল্টে পানিতে ডুবে গেছে এবং কেবল সামনের অংশ পানির ওপরে ভেসে আছে। সেদিন সন্ধ্যায় বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন বোটের হামলা হয় এবং লিবিয়ার নৌ ও বিমান বাহিনী ২০টির বেশি ড্রোন বোট প্রতিহত করে।

এ ঘটনার পর পূর্বাঞ্চলীয় লিবিয়ার সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ আন্তর্জাতিক তদন্তের অনুরোধ জানিয়ে পশ্চিম লিবিয়া থেকে ড্রোন বোট আসার সন্দেহ এবং দেশে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতির অভিযোগ যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে এবং সতর্ক করে বলেছে, লিবিয়া কোনোভাবেই বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে পারে না।

 

একাত্তর/এআরএস
বাল্টিক সাগরে সামরিক-সংশ্লিষ্ট একটি রুশ কার্গো জাহাজে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে গেছে। শনিবার রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ‘স্পার্টা ২’ নামের জাহাজটি হামলার শিকার হয়...
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়ার পরদিনই ইউক্রেনজুড়ে যুদ্ধের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার, চালানো এই ব্যাপক আকাশপথে হামলায়...
বর্তমান বিশ্বরাজনীতি এক গভীর সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, তা আজ এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের মূল...
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়াকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সময় এক বছরের বেশি চীনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মুম্বাইয়ের এক মঞ্চে সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। একপর্যায়ে পাশ থেকে তার দিকে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত আম্বানি। মাত্র ২০ সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে—বলিউড...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর