রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারে চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

বিদেশি একটি রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে কেন্দ্রীয় প্রশাসনের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা বিষয়ক জাতীয় প্রশাসনের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ‘বাওমিগুয়ান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রায় অনুযায়ী মৃত্যুদণ্ডের পাশাপাশি ‘মা’ পদবিধারী ওই কর্মকর্তার সব ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রতিবেদনে বলা হয়, প্রশাসনিক ওই কর্মকর্তা বিদেশে কর্মরত থাকাকালে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে গুপ্তচর হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে দেশে ফিরে দীর্ঘ সময় ধরে চালানো ওই গোপন অভিযানে তিনি তাঁর নিয়ন্ত্রকের নির্দেশে শতাধিক গোয়েন্দা প্রতিবেদন বিদেশে পাঠান, যার মধ্যে ৩৫টি তথ্য পরবর্তীতে ‘রাষ্ট্রীয় গোপন তথ্য’ হিসেবে চিহ্নিত হয়।

সম্পর্ক তৈরি, আর্থিক প্রলোভন ও চাপের মাধ্যমে তাঁকে এই কাজে যুক্ত করা হয়েছিল এবং এর বিনিময়ে তিনি ১০ লাখ ইউয়ানেরও (প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) বেশি অর্থ গ্রহণ করেছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে ফলাও করে প্রচারিত এই খবরটি সোমবার সকালে চীনের সামাজিকমাধ্যম ‘ওয়েইবো’-তে শীর্ষ আলোচনার বিষয়ে পরিণত হয়। তবে ওই কর্মকর্তা কোন দপ্তরে কর্মরত ছিলেন, কোন বিদেশি গোয়েন্দা সংস্থা তাঁকে নিয়োগ দিয়েছিল, কিংবা কবে তাঁকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে বা রায় ইতিমধ্যে কার্যকর হয়েছে কি না, তা প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা এবং প্রধান গোয়েন্দা ও পাল্টা-গোয়েন্দা সংস্থা ‘মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি’ (এমএসএস) সরকারি কর্মকর্তাদের গুপ্তচরবৃত্তি থেকে বিরত রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সতর্কবার্তা দিচ্ছে।

অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চীনা আমলাতন্ত্র ও সামরিক বাহিনীর ভেতর থেকে তথ্যদাতা খুঁজতে চীনা ভাষায় নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছিল, যাকে বেইজিং অন্য দেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ‘স্পষ্ট স্বীকারোক্তি’ বলে আখ্যা দেয়।

সোমবারের পোস্টে কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, ‘অদৃশ্য ফ্রন্টে’ লড়াই কখনো থেমে থাকেনি এবং গোয়েন্দা সংস্থাগুলোর কৌশল দিন দিন আরও প্রতারণামূলক হয়ে উঠছে; তাই জাতীয় নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সর্বদা সজাগ থেকে কর্মক্ষেত্রের নিয়ম ও গোপনীয়তা কঠোরভাবে মেনে চলতে হবে।

তথ্যসূত্র: রয়টার্স

 

একাত্তর/এআরএস
চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জাঁকজমক ও আড়ম্বরকে নিজের বড় বিজয় হিসেবে উদ্‌যাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে...
বর্তমান বিশ্বরাজনীতি এক গভীর সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, তা আজ এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের মূল...
বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট...
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
লক্ষ্মীপুরের রায়পুরে পোলট্রি খামার গড়ার আড়ালে প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক ও...
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের...
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য...
সরকারের পরিকল্পিত ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে বেলজিয়াম। ধর্মঘটের জেরে সোমবার দেশটির বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গণপরিবহন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর