অস্ট্রেলিয়ায় দাবানলে একজনের মৃত্যু, হুমকিতে বাড়িঘর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে প্রায় ৭০টি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশ’ দমকল কর্মী।

মঙ্গলবার আগুনে একজনের প্রাণহানি এবং কয়েকটি বাড়িঘর হুমকির মুখে পড়েছে।

পুলিশ সিডনি থেকে ৩৪০ কিলোমিটার উত্তরে তেমাগগ থেকে ৫৬ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা আগে এই অঞ্চলে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহবান জানায়।

রুরাল ফায়ার সার্ভিস কমিশনার রব রগার্স বলেছেন, কয়েক ডজন বাড়ি পুড়ে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে আগুনে পুড়ে গেছে ১০ হাজারেরও বেশি হেক্টর এলাকা।

বিশেষজ্ঞরা আগেই হুঁশিয়ার করেছিলেন, চলতি গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল তীব্র রূপ নেবে।

 

একাত্তর/জো
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর