সংসদের ছাদে উঠে ফিলিস্তিনের জন্য বিক্ষোভ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৯:৩৭ পিএম

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েন কালো পোশাক পরিহিত ফিলিস্তিনপন্থি চার বিক্ষোভকারী। এসময় ফিলিস্তিনিদের সমর্থনে শ্লোগান দেন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন জানিয়েছে, তাদের সাথে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন থাকবে মুক্ত।’ এ সময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে একজন ইসরাইল সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবিও জানান।

এই ঘটনায় পার্লামেন্ট ভবনে রীতিমতো শোরগোল পড়ে যায়। পার্লামেন্ট সদস্যরা পরবর্তীতে এ ঘটনার প্রতি নিন্দা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জেমস পিটারসন সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, এই ঘটনা পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন করেছে।

এই চার বিক্ষোভকারী প্রায় এক ঘণ্টা পার্লামেন্টের ছাদে ছিলেন। তাদের একজনের হাতে ছিলো একটি মেগাফোন। সেখান থেকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে বক্তৃতা করছিলেন তিনি। গাজায় ইসরাইল যুদ্ধাপরাধ করছে অভিযোগ করে দেশটিকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

 ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করা অস্ট্রেলিয়ার সিনেটর ফাতেমা পেম্যান

উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে অস্ট্রেলিয়ার এক সিনেটরকে বরখাস্ত করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাতেমা পেম্যান লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন।

এরপরই লেবার পার্টির তোপের মুখে পড়েন তিনি। তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন ফাতেমা। তিনি বলেন, লেবার পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছি, যে বিষয়ে আমি কোনোভাবেই আপস করতে পারি না।

একাত্তর/জো
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর