লেবাননে হামলা হলে ইসরাইল-মার্কিন বিরোধী যুদ্ধে নামবে আইআরআই

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম

দখলদার ইসরাইল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে ইসরাইল এবং তার ক্রাইম পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামবে ইরাকের সন্ত্রাসবিরোধী প্রতিরোধ বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। এরইমধ্যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ঘোষণা করেছে সংগঠনটি।  

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি'কে দেয়া এক সাক্ষাৎকারে একজন আইআরআই ফিল্ড কমান্ডার বলেন, ইসরাইল লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার আরও বলেন, এরইমধ্যে তারা লেবাননে সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। 

এদিকে, ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বায়দার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে।

গেলো আট মাসে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নানা লক্ষ্যবস্তুতে অসংখ্য হামলা চালিয়েছে আইআরআই ।
সবশেষ মঙ্গলবার সংগঠনটি ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আইআরআই ছাড়াও ইয়েমেনের হুতি বিদ্রোহী, গাজার হামাস সরকার ও ইরানের মতো শক্তিধর দেশ হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

সংগঠনগুলো বলছে, গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চলতে থাকবে।   

আরবিএস
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর