চীনের গুয়াংডং প্রদেশে আছড়ে পড়লো সাওলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ আঘাত হেনেছে সুপার টাইফুন 'সাওলা'। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকেই শেনজেন, হংকং এবং ম্যাকাও অঞ্চলে তীব্র বাতাস বইছে। একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি পাশাপাশি দেখা দিয়েছে আকস্মিক বন্যা। 

চীনা কর্তৃপক্ষ বলেছে, ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে আঘাত হানে সাওলা। এটি ১৯৪৯ সালের পর চীনের দক্ষিণ প্রদেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ। 

তবে এরইমধ্যে ঝড়টি দুর্বল হয়ে পড়েছে এবং তাইওয়ানের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, প্রায় ৯ লাখ মানুষকে গুয়াংডং এবং ফুজিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। 

ঝড়ের কারণে হংকং এবং এর আশপাশের প্রদেশগুলো শুক্রবার শত শত ফ্লাইট বাতিল করেছে। ক্ষয়ক্ষতি এড়াতে একাধিক প্রদেশের ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে গুয়াংডং-এ রেলের কার্যক্রম শনিবার সকাল থেকে পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গুয়াংডংয়ের শেনজেন শহরে একটি পড়ে থাকা গাছে গাড়ির ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

এর আগে শুক্রবার রাতে হংকংয়ে ১০ নম্বর সতর্কতা জারি করা হলেও শনিবার সকালে তা ৮-এ নামিয়ে আনা হয়। 

কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টি এবং বন্যার কারণে হংকংয়ে বিকেল ৪টা পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে। 

আরবিএস  
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর