ঘূর্ণিঝড় মিগজাউম: তীব্র বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

ঘূর্ণিঝড় মিগজাউম দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়েছে। উপকূলে আঘাত হানার আগেই এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে শিশুসহ ভারতে ৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, প্রবল ঘূর্ণিঝড়টি মঙ্গলবার দুপুরের পরপরই ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের বাপাতলা শহরের কাছে উপকূলে পৌঁছায়।

এর আগে, আবহাওয়া অফিস জানিয়েছিল, রাজ্যের কোথাও কোথাও পরবর্তী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে।  

পার্শ্ববর্তী তামিলনাড়ু রাজ্যর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘সাম্প্রতিক স্মৃতিতে আমরা সবচেয়ে খারাপ ঝড়ের সম্মুখীন হচ্ছি। সরকারি কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিয়েছে।’  

ঘূর্ণিঝড়  ভূভাগে প্রবেশ করার আগে তামিলনাড়ুর চেন্নাইয়ের পথঘাট ডুবিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, রাজ্যে আটজনের প্রাণ গেছে। এরমধ্যে কয়েকজন ডুবে গেছেন, একজনের ওপর গাছ পড়ায় মারা গেছেন। আরেকজন পানিতে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

এদিকে, অন্ধ্র প্রদেশের তিরুপাতি জেলায় চার বছরের এক শিশুর দেয়ালচাপায় প্রাণ গেছে। রাজ্যের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সি নাগারাজু এ কথা জানান।  

ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই কারখানার কার্যক্রম, পরিবহন সেবা, ব্যবসা-বাণিজ্য ও স্কুলের কার্যক্রম বাতিল করা হয়। বন্যায় চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আক্রান্ত এলাকাজুড়ে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, আরও স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সরকার অন্ধ্রপ্রদেশে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতের দিকে দুর্বল হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর