পশ্চিমবঙ্গে ইটভাটার চিমনি ধসে তিন শ্রমিক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

পশ্চিমবঙ্গে ইটভাটায় কাজ চলাকালীন চিমনি ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইটিন্ডাঘাটার ধলতিতা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাটের কৃষ্ণা ইটভাটা কয়েক মাস বন্ধ থাকার পর বুধবার রাতে পুনরায় ইট তৈরির কাজ শুরু হয়। ভাটার চিমনির ভেতরের ডাম্পারে আগুন জ্বালানো হয়। এই ডাম্পারের ভেতরেই কাঁচা মাটির ইট রেখে পোড়ানোর কাজ হয়।

ইটভাটার মালিক সঞ্জয় ঘোষ ডাম্পারে আগুন জ্বালানোর জন্য উত্তর প্রদেশ থেকে দক্ষ শ্রমিকদের এনেছিলেন। তারা আগুন জ্বালানোর কিছুক্ষণ পরেই হঠাৎ বিকট শব্দে হুড়মুড়িয়ে ধসে পড়ে ইটভাটার জ্বলন্ত চিমনি। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক।

দুর্ঘটনার পর পরই খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয়রাও।

আহতদের উদ্ধার করে দ্রুত বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন জ্বালানোর পর ইটভাটার ডাম্পারের ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর ফলে চিমনিটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন হাফিজুর রহমান (৩২), হাফিজুল মণ্ডল (৩৫) ও রাকেশ কুমার (৪০)। প্রথম দুজন স্থানীয় বাসিন্দা, আর রাকেশ কুমারের বাড়ি উত্তর প্রদেশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

 

একাত্তর/জো
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর