নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাড়পত্র পেলেন নওয়াজ শরিফ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার মনোনয়ন গ্রহণ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

নওয়াজের প্রার্থিতা নিয়ে কমিশনের কোনো সদস্য আপত্তি করেননি। ফলে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন নওয়াজ। খবর দ্য ডন’র।

তিনি দুইটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে মনোনয়ন জমা দেন। প্রথমে লাহোরের আসন থেকে তার মনোনয়ন বৈধ করা হয়। এবার মানসেহরায়ও তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর দেশের বাইরে নির্বাসনে ছিলেন নওয়াজ। গত চার বছর তিনি লন্ডনে ছিলেন।

চলতি বছরের অক্টোবরে দেশে ফিরে শাস্তির বিরুদ্ধে আপিল করেন শরিফ। গত ১২ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তাকে নির্দোষ সাব্যস্ত করে। তারপরেই নওয়াজ শরিফের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত জোরাল হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা। নওয়াজ পাকিস্তানের লাহোর ও খাইবার পাখতুনখোয়ার মানসেহরা শহর কেন্দ্র থেকে লড়তে মনোনয়ন দাখিল করেছেন।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর