দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার বাংলাদেশি!

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে। স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে এ কাণ্ড করেন তিনি! পরে সোমবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার কলকাতার নিউমার্কেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয় অভিযুক্ত নজরুল ইসলামকে। আটকের পর তার পাসপোর্ট, ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। তিনি স্ত্রীর কাছে ধরা পড়ার ভয়েই ভুয়া ইমেইল করে দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ান বলে জানিয়েছেন পুলিশকে। 

গত ২৭ ফেব্রুয়ারির এই ঘটনার জেরে তদন্ত শুরু করে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স।

দিল্লি পুলিশ জানায়, নজরুল ইসলাম ভুয়া ইমেইল পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গবেষণার কাজে যুক্ত রয়েছেন তিনি এমন মিথ্যা কথা বলে ২০২৩ সালে সোনিয়া নামের ভারতের নয়াদিল্লির এক নারীকে বিয়ে করেন। পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সময় ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তার। মাস্টার্স শেষে ২০২০ সালে নজরুল বাংলাদেশে ফিরে গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যোগাযোগ ছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়েও করেন তারা। 

বিয়ের পর থেকে নজরুলের স্ত্রী সোনিয়া তাকে বারবার যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বললে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন নজরুল। এমনকি স্ত্রীকে জানিয়েছিলেন দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না তিনি! আটকে পড়েছেন কলকাতায়। এতেই সন্দেহ হয় সোনিয়ার। 

গত ২৭ ফেব্রুয়ারি সোনিয়া তার ভাই অমর দীপ কুমারকে কলকাতায় নজরুলের কথার সত্যতা যাচাই করতে পাঠালে তা আগেভাগেই জেনে যান নজরুল। শ্যালককে দিল্লি বিমানবন্দরেরই আটকে দিতে দিল্লি থেকে কলকাতাগামী স্পাইসজেটের ফ্লাইটে এক যাত্রী বোমা বহন করছেন বলে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ভুয়া ইমেইল পাঠান নজরুল। আর এতেই বোমাতঙ্ক ছড়ায় বিমানবন্দরজুড়ে।

পুলিশ জানায়, নজরুল কলকাতার নিউমার্কেটের হোটেলটিতে প্রায় এক মাসের বেশি সময় ধরে ছিলেন। স্ত্রীকে মিথ্যা বলার পাশাপাশি বাংলাদেশে প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করে লুকিয়ে থাকতেই কলকাতায় থাকেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর