সংরক্ষিত আসন পাবে না পিটিআই-সমর্থিত সুন্নি ইত্তেহাদ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:২৬ এএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) পার্লামেন্টের সংরক্ষিত আসন পাবে না। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। খবর পাকিস্তানি দৈনিক দ্য ডনের।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চারজন এসআইসিকে সংরক্ষিত আসন না দেওয়ার পক্ষে মত দেন। অন্য একজন এ সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন।

ইসিপি জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আগেই সংরক্ষিত আসনের জন্য অগ্রাধিকার ভিত্তিক নামের তালিকা কমিশনে জমা দেওয়ার কথা। ওই সময় সংরক্ষিত আসনের জন্য এই তালিকা জমা দেওয়ার সময়ও বাড়ানোও হয়েছিল। কিন্তু এসআইসি কোনো তালিকা জমা দেয়নি। নির্বাচনের আগেই ওই তালিকা জমা দেওয়া ‘বাধ্যতামূলক’ বলে উল্লেখ করেছে কমিশন।

জাতীয় পরিষদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৬০টি। সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ১০টি। এসব আসন নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যানুপাতে ভাগ করে দেওয়া হয়।

পিটিআই সমর্থিত এসআইসি বাদে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে আসন ভাগ করে দিয়েছে ইসিপি।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর