ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী পাইলট আহত

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:৪৫ পিএম

ভারতের মধ্যপ্রদেশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী পাইলট আহত হয়েছেন। বুধবার নিমচ থেকে বিমানটি উড্ডয়ন করা হয়। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট চিমস এভিয়েশন একাডেমির ছাত্র ছিলেন। ইঞ্জিনে সমস্যা হওয়ার পরে গুনা অ্যারোড্রোমে বিমানটিকে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন তিনি। বিমানটি অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

আহত পাইলটকে গুনার জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গুনার সাব-ইনস্পেক্টর চঞ্চল তিওয়ারি জানিয়েছেন, ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট ওই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার শরীরে একাধিক আঘাত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে রানওয়ের পাশে বিমানটিকে দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখা গেছে।

 

একাত্তর/জো
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর