দিল্লিতে রাস্তায় নামাজে দাঁড়ানো মুসল্লিদের লাথি মেরে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:২৮ এএম

দিল্লির ইন্দ্রলোক এলাকায় জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজে দাঁড়িয়ে পড়া মুসল্লিদের লাথি মেরে বরখাস্ত হয়েছেন দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তার এমন আচরণের বিরোধিতা করে বিক্ষোভ দেখান নামাজ আদায়কারীরা।

ইন্দ্রলোক এলাকার একটি মসজিদে নামাজ আদায়ের জন্য বিশাল সংখ্যায় মুসল্লিরা জমায়েত করেন। কিন্তু অতিরিক্ত জমায়েতের কারণে অনেকেই ব্যস্ত রাস্তার ওপরেই নামাজ আদায় শুরু করেন থাকেন। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়, পথ চলতি সাধারণ মানুষও অসুবিধায় পড়েন। খবর হিন্দুস্তান টাইমস’র।

পুলিশের সাব-ইন্সপেক্টর মনোজ কুমার টোমার তখন ইন্দ্রলোক পুলিশ চৌকিতে কর্মরত ছিলেন। তিনি রাস্তায় নামাজে দাঁড়ানো মুসল্লিদের তুলে দেয়ার চেষ্টা করেন। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন বিক্ষুব্ধ মুসল্লিরা। 

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা ওই ঘটনাস্থলে পৌঁছন এবং নামাজ আদায়কারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা নামাজ আদায়কারীদের রাস্তা থেকে উঠে যেতে বলেন, এ সময়ই নামাজরত অবস্থাতাতেই পিছন থেকে দুই ব্যক্তিকে লাথি মারেন ওই পুলিশ সদস্য। হাত দিয়ে অন্য একজনের ঘাড়েও মারেন তিনি। 

পুলিশ কর্মকর্তার ওই আচরণের বিরোধিতা করে ঘিরে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান নামাজ আদায়কারীরা। শুক্রবারের এ ঘটনা সামনে আসার পরই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত ওই সাব-ইন্সপেক্টরকে।

দিল্লি উত্তর জোনের পুলিশের ডেপুটি কমিশনার এমকে মিনা বলেন, এ ঘটনায় ওই পুলিশের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইন্দ্রলোক এলাকায় রাস্তার ওপর নামাজ আদায়ের কোন অনুমতি ছিল কিনা, সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এদিকে এ ঘটনার পর মুসল্লিরা ওই পুলিশের বিচার চেয়ে রাস্তা অবরোধ করেন। তারা জানায়, মসজিদের ভেতরে কোনো জায়গা ছিল না। এজন্য রাস্তায় তাদের নামাজ আদায় করতে হয়েছে। 

এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছে জাতীয় কংগ্রেস। এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ী লিখেছেন, এই দিল্লি পুলিশের সৈনিক নামাজ পড়ার সময় একজন ব্যক্তিকে লাথি মারছে, তিনি সম্ভবত মানবতার মূল নীতিগুলি বোঝেন না। ওই সৈনিকের হৃদয়ে কিভাবে এই ঘৃণা ভরে আছে? দিল্লি পুলিশকে অনুরোধ করা হচ্ছে এই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করতে এবং চাকরি থেকে তাকে বরখাস্ত করতে।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একাত্তর/জো
ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। 
কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসকসহ কয়েক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
সহিংসতা এড়াতে রমজান মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের সময় কড়া পাহারার জন্য জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজার হাজার পুলিশ মোতায়েন করবে ইসরাইল।
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) কংগ্রেস সদর দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালে কংগ্রেসের একাধিক সংসদ সদস্যের সঙ্গে রাহুল গান্ধী,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর