আল-আকসায় জুম্মার নামাজ হবে কড়া পাহারায়

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:২১ এএম

সহিংসতা এড়াতে রমজান মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের সময় কড়া পাহারার জন্য জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজার হাজার পুলিশ মোতায়েন করবে ইসরাইল।

রমজান মাস শুরুর পর ইতোমধ্যেই জেরুজালেমে কয়েক শত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি পুলিশের মুখপাত্র মিরিত বেন মেয়ার। খবর এএফপি’র।

রোববার পুলিশের সাথে আল-আকসায় নামাজ পড়তে আসা মুসল্লিদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। তবে, এ বিষয়ে ইসরাইল সতর্ক আছে  বলে দেশটির রাষ্ট্রীয় মুখপাত্র তাল হাইনরিখ জানান।

প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল-আকসায় নামাজ আদায় করেন। গত বছর অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, ফলে ফিলিস্তিনি এবং ইসরাইলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমনকি ইসরাইলের এক মন্ত্রী দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

তবে, গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, প্রতি বছর যে পরিমাণ মুসলিমদের আল-আকসায় প্রবেশ করতে দেওয়া হয়, এ বছরেও সে পরিমাণ মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে।

এক্ষেত্রে অবরুদ্ধ পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিরা কিছুটা বাধার মুখে পড়তে পারেন বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। ওই এলাকা থেকে শুধু ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছর বা তার বেশি বয়সী নারীরা আল-আকসায় আসতে পারবেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল। চার মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানে এ পর্যন্ত গাজায় ৩১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অমীমাংসিত শান্তি আলোচনা শেষে ইরানি প্রতিনিধিদের আকাশপথে নিরাপত্তা দিয়ে তেহরানে পৌঁছে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ইসরাইলি হামলার আশঙ্কায় ইরানি...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
ইহুদিদের প্রার্থনার জন্য জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির বুধবার এই দাবি করেছেন।
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৪০ হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। কিন্তু সেখানে কোনো উৎসবমুখর পরিবেশ ছিল না।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর