পাকিস্তানে সেনা চৌকিতে জঙ্গি হামলায় নিহত ৭

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:৫৪ এএম

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় এক সেনা চৌকিতে এক দল জঙ্গির হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছেন। শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) খবরটি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী ওই এলাকার নিরাপত্তা চৌকিতে প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে জঙ্গিগোষ্ঠীর এক দল সন্ত্রাসী। এরপর সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় ভবনের একটি অংশ ধসে পড়ে পাঁচ সেনা নিহত হন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, ওই সময় হামলাকারীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল কাশিফ। অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এসময় আরও দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাশিফ আলী (৩৯) এবং ক্যাপ্টেন মুহাম্মদ আহমেদ বদর (২৩)। ঘটনার পর ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। 

এ হামলার জন্য কারা দায়ী, তা জানায়নি সামরিক বাহিনী। তবে নবগঠিত জঙ্গিগোষ্ঠী, জইশ-ই-ফুরসান-ই-মুহাম্মদ এর দায় স্বীকার করেছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ডেরা ইসমাইল খানের দারাবান এলাকায় সেনাবাহিনীর একটি কম্পাউন্ডে হামলা চালায় তেহরিক-ই-জিহাদ পাকিস্তানের (টিজেপি) জঙ্গিরা। ওই হামলায় ২৩ সেনা নিহত হন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি সেনা।

আইএসপিআরের তথ্য অনুসারে, এই মাসের শুরুতে উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর দুইটি পৃথক অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে।

এদিকে, এ হামলার নিন্দা জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর