আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংকের শাখার বাইরে এ ঘটনা ঘটে।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, কান্দাহারে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামাঙ্গানি জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে ঘটনাটি ঘটেছে।  অপেক্ষায় থাকা কিছু মানুষকে লক্ষ্য করেই বোমা হামলাটি করা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেননি। ১১ মার্চে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে।

তবে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যাহোক, তবুও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি হিসেবে এখনও রয়েছে দেশটিতে।

কাবুল আফগানিস্তানের রাজধানী হলেও তালেবান কর্তৃপক্ষের কেন্দ্রস্থল হলো কান্দাহার। সেখানেই তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বাস করেন। ২০২১ সালের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে তালেবান।

 

একাত্তর/জো
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর