মিয়ানমার সীমান্তে ৩৭০ কোটি ডলার খরচে বেড়া দেবে ভারত

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম

মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬১০ কিলোমিটার (এক হাজার মাইল) সীমান্তে ছিদ্রযুক্ত বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জন্য প্রায় এক দশকের মধ্যে ৩৭০ কোটি ডলার অর্থ ব্যয় হবে।

চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধের জন্য এই পরিকল্পনা করছে দেশটি। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। বুধবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ভারত এই সীমান্তে বেড়া দেওয়ার কথা বলেছিল। একই সঙ্গে সীমান্তের নাগরিকদের জন্য অভ্যুত্থান-বিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে এক দশকের পুরনো ফ্রি ভিসা নীতির অবসান ঘটানোর কথাও বলা হয়। জাতীয় নিরাপত্তার কারণে এবং দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের জনসংখ্যার কাঠামো বজায় রাখার লক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, চলতি মাসের শুরুতে একটি সরকারি কমিটি বেড়ার জন্য অর্থের অনুমোদন দিয়েছে। এটি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়গুলোর মন্তব্য চেয়ে একটি ইমেইল পাঠায় রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনও সাড়া পাওয়া যায়নি।

ভারতের বেড়া দেওয়ার পরিকল্পনার বিষয়ে মিয়ানমারও এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

২০২১ সালে মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক এবং শত শত সেনা সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে পালিয়ে যায়। সেখানে উভয় পক্ষের মধ্যে জাতিগত মিল এবং পারিবারিক সম্পর্কের বন্ধন রয়েছে। তবে এ বিষয়টি নিয়ে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ভারতীয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য বেশ অশান্ত হয়ে উঠেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির জন্য মিয়ানমারের সঙ্গে ছিদ্রযুক্ত সীমান্তকে দায়ী করেছেন ভারত সরকারের কিছু সদস্য। মণিপুরে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে প্রায় এক বছর ধরে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতে জড়ানো জাতিগোষ্ঠীগেুলোর মধ্যে একটি মিয়ানমারের চিন উপজাতি বংশীয়।

সূত্রটি জানিয়েছে, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের কমিটি বেড়া বরাবর সমান্তরাল রাস্তা এবং সীমান্তের সঙ্গে সামরিক ঘাঁটি সংযোগকারী এক হাজার ৭০০ কিলোমিটার (এক হাজার ৫০ মাইল) ফিডার সড়ক নির্মাণে সম্মত হয়েছে।

বেড়া এবং সংলগ্ন রাস্তা নির্মাণের জন্য প্রতি কিলোমিটারে প্রায় ১২ কোটি ৫০ লাখ রুপি খরচ হবে। এই খরচের পরিমাণ ২০২০ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে নির্মিত বেড়ার খরচের চেয়ে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণে প্রতি কিলোমিটারে ভারতের ৫ কোটি ৫০ লাখ রুপি খরচ হয়েছিল।

এই ব্যয়ের বিষয়ে সূত্রটি বলেছে, কঠিন পাহাড়ি অঞ্চল এবং অনুপ্রবেশ ও ক্ষয় রোধে প্রযুক্তির ব্যবহার কারণে মিয়ানমারের সঙ্গে বেড়া নির্মাণের খরচের পরিমাণ বেশি।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর