মিয়ানমারে বিদ্রোহীদের বৈঠকে জান্তার বোমা, শিশুসহ নিহত ১৬

আপডেট : ১১ মে ২০২৪, ০৮:৩২ পিএম

মিয়ানমারের মাগাওয়ে অঞ্চলে জান্তা বিরোধী বিদ্রোহীদের একটি বৈঠকে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ১৬ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার মাগাওয়ে অঞ্চলের বাসিন্দা ও জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বরাতে এ তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)।

বিদ্রোহীরা মাগাওয়ে অঞ্চলের একটি বৌদ্ধ বিহারে বৈঠক করার সময় বিমান হামলা চালায় জান্তা সেনারা। কাউ লিন নামের ওই এলাকার একজন বাসিন্দা জানান, শহরের আহ কি পান পা লুন গ্রামে বৃহস্পতিবার সকালে হামলায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

রেডিও ফ্রি এশিয়াকে তিনি আরও বলেন, বৌদ্ধ বিহারে ফায়ার বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। ১১-১২ জনের মতো ঘটনায় মারা যান।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীদের সাহায্যকারী দলগুলোর জানিয়েছে।

উদ্ধারকারীরা আরএফএকে জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন এবং অনেকের লাশ এখনও উদ্ধার করা হয়নি।

অনলাইনে পোস্ট করা ছবিতে বিদ্রোহী যোদ্ধা ও বাসিন্দাদের ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করতে দেখা যায়। অনেক লাশের পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় এবং অঙ্গ-প্রত্যঙ্গ ও মাথা বিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

অন্যান্য ছবিতে পোড়া গাছ, জ্বলন্ত কাঠামো এবং বোমা হামলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দস্তার প্রলেপ দেখা গেছে।

আরএফএ আরও বিস্তারিত জানার জন্য জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন টুনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি উত্তর দেননি। জান্তার সামাজিক বিষয়ক মন্ত্রী ও মাগাওয়ে অঞ্চলের মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাগাইং, মাগাওয়ে ও মান্দালয় অঞ্চল নিয়ে গঠিত মিয়ানমারের কেন্দ্রীয় শুষ্ক অঞ্চলটি সংখ্যাগরিষ্ঠ জাতিগত বর্মন সম্প্রদায়ের জান্তা বিরোধী কেন্দ্রে পরিণত হয়েছে।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর