এখনও বেপরোয়া ইসরাইল, রাফাহ ছেড়েছে লক্ষাধিক মানুষ

আপডেট : ১০ মে ২০২৪, ০৩:২৩ পিএম

গাজা উপত্যকার ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত রাফাহ শহরে দখলদার ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ সময়ের মধ্যে প্রায় এক লাখ ১০ হাজার ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

শুক্রবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (আনরোয়া) বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় কোথাও নিরাপত্তা নেই। ফিলিস্তিনিরা যেখানেই যান না কেন, তারা ইসরাইলি হামলার ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন। 

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহবান জানিয়ে সংস্থাটি বলছে, শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর না হলে সবচেয়ে ঝুঁকিতে পড়বে গাজার শিশু ও নারীরা।  

গেলো সোমবার রাফাহর পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। ওই দিন রাতেই হামলা চালানো হয়। এর ফলে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে অবরুদ্ধ গাজা। তবুও বেপরোয়া ইসরাইল। 

রাফাহ থেকে পালিয়ে আসা হাজার হাজার ফিলিস্তিনিদের মধ্যে লায়লা আল-কাফারনা একজন।

তিনি বলেন, গেলো সাত মাসে এ নিয়ে তার পরিবারের ষষ্ঠবারের মতো বাস্তুচ্যুত হয়েছে।

আল-কাফারনা তার শিশুকে আঁকড়ে ধরে আল জাজিরাকে বলেন, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। এই শিশুটির জন্ম যুদ্ধের সময়। তার কি দোষ ছিলো?

দখলদার সেনারা আমাদের গাজা শহর থেকে সরিয়ে নিয়ে গেছে এবং দক্ষিণে যেতে বলেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এরপর তারা আমাদের খান ইউনিসের কাছে যেতে বলে। এরপর আমরা নুসিরাত এ আসি। নুসিরাতের পর দেইর এল-বালাহ এবং তারপর তারা আমাদের রাফাহ নিয়ে আসে। তারা বলেছে এটি একটি নিরাপদ স্থান। অথচ এটি নিরাপদ ছিলো না।

এদিকে রাফাহজুড়ে আক্রমণ তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসাকর্মীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে জায়নবাদীরা। অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে চিকিৎসার ছুটতে হচ্ছে অন্যত্র। 

ফিলিস্তিনি ডাক্তার মোহাম্মদ জাকাউত বলেন, আমাদের হাসপাতালে কোনো শয্যা নেই। গুরুতর আহতদের রেফার করার জন্য আর কোনো হাসপাতাল নেই।

অন্যদিকে চলমান গণহত্যা ও আগ্রাসনের মধ্যেই অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ প্রবেশে বাঁধা দিচ্ছে। তারা বলছে, গাজার বাসিন্দারা না খেয়ে মরে যাক, এটাই তাদের চাওয়া। 

এর আগে বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার রাফাহ শহরে ইসরাইল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। 

এমন হুঁশিয়ারির জবাবে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কোনো ধরনের চাপই ইসরাইলকে গাজা গণহত্যা ও চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাঁধা দিতে পারবে না। প্রয়োজনে ইসরাইল ‘একা দাঁড়াবে’। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

সাত মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে।  

এ গণহত্যা বন্ধের আহবান জানিয়ে জাতিসংঘ বলছে, ইসরাইলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। গাজার ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। 

সংস্থাটি সতর্ক করে বলেছে, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর