লস্কর প্রধান সাঈদের নিরাপত্তা বাড়ালো পাকিস্তান

আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:২৮ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর, এই ভয়াবহ ঘটনার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বের জড়িত বলে আঙুল তুলে আসছে নয়াদিল্লি। সেই সঙ্গে জড়িতদের কঠোর ও যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকার। 

এই পরিস্থিতিতে পেহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত লস্কর-ই-তৈয়ার প্রধান হাফিজ সাঈদের নিরাপত্তা চারগুণ বাড়িয়েছে পাকিস্তান। লাহোরের জনবসতিপূর্ণ জোহর টাউনের বাড়ি ঘিরে এখন ২৪ ঘণ্টা পাক সেনা ও গোয়েন্দা সংস্থার নজরদারি চলছে। 

শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজর রাখা হচ্ছে, চার কিলোমিটার এলাকার মধ্যে বসানো হয়েছে হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ।

হামলার দায় প্রথমে স্বীকার করেও, পরে অস্বীকার করা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট (টিআরএফ) পাকিস্তানি জঙ্গি সাঈদের প্রতিষ্ঠিত লস্করের একটি ছায়া শাখা বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। 

পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত স্যাটেলাইট ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাফিজ সাঈদের বিলাসবহুল বাড়ি, একটি বড় মসজিদ ও মাদ্রাসা এবং একটি নতুন নির্মিত ব্যক্তিগত পার্ক। এসবের মাঝে পাক সেনা পাহারায় হাফিজ স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সাঈদের বিরুদ্ধে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার রয়েছে, অথচ তিনি প্রকাশ্যেই বসবাস করছেন। পাকিস্তান সরকার দাবি, সন্ত্রাসে অর্থ যোগানোর মামলায় জেলে আছেন সাঈদ। কিন্তু বাস্তবে তার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করায় নিজ বাড়িতেই আছেন তিনি। 

২০২১ সালে তার বাড়ির কাছে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সাঈদের নিরাপত্তা ধাপে ধাপে বাড়ানো হয়। সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল নিহত হওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়।

এআরএস
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর