এবারের লোকসভা সদস্যদের ২৫১ জন ফৌজদারি আসামি

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:১৫ পিএম

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নির্বাচিত সদস্যদের ৪৬ শতাংশই ফৌজদারি মামলার আসামি। এদের সংখ্যা ২৫১ জন। এর মধ্যে গুরুতর ফৌজদারি মামলা আছে ১৭০ জনের বিরুদ্ধে। এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সম্প্রতি পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশের দুদিন পর বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস (এডিআর)। খবর হিন্দুস্তান টাইমস’র। 

প্রতিবেদনে জানা যায়, লোকসভার নবনির্বাচিত ৫৪৩ সদস্যের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং তাদের মধ্যে ২৭ জন বিভিন্ন সময় দোষী সাব্যস্ত হয়েছিলেন।

এর আগেও ফৌজদারি মামলার অনেক আসামি লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনীতিক নির্বাচিত হয়েছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে।

২০১৯ সালে মোট ২৩৩ জন সাংসদ (৪৩ শতাংশ) নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছিলেন। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১৮৫ জন (৩৪ শতাংশ)।

২০০৯ সালে ছিল ১৬২ জন (৩০ শতাংশ) এবং ২০০৪ সালে ১২৫ জন (২৩ শতাংশ)। অর্থাৎ প্রতিবছরই নির্বাচিত ফৌজদারি মামলার আসামির সংখ্যা বেড়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ সাল থেকে ঘোষিত ফৌজদারি মামলায় সাংসদের সংখ্যা ৫৫ শতাংশ বেড়েছে। ফৌজদারি আসামিদের সংখ্যা বিজেপিতেই সবচেয়ে বেশি। বিজেপির বিজয়ী ২৪০ জনের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে।

আর কংগ্রেসের বিজয়ী ৯৯ সদস্যের মধ্যে ২১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এছাড়া লোকসভা নির্বাচনে বিজয়ীদের চারজনের বিরুদ্ধে হত্যা মামলা ও ২৭ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলাও রয়েছে।

 

একাত্তর/জো
যেকোনো অপরাধমূলক ঘটনায় সাধারত চেহেরা দেখেই প্রাথমিকভাবে আসামি শনাক্ত হয়। কিন্তু আসামির চেহারাই যদি বদলে যায় তাহলে বিষয়টি খুবই জটিল হয়ে উঠবে, বিপাকে পড়বে যেকোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম...
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দেশটির সবচেয়ে কম বয়সী আইনপ্রণেতা হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। নাম সঞ্জনা জাটভ। বয়স ২৬।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর