পাকিস্তানে বিস্ফোরক হামলায় সাত সেনা নিহত

আপডেট : ১০ জুন ২০২৪, ০৮:১৪ পিএম

পাকিস্তানে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতে বিস্ফোরক হামলায় একজন ক্যাপ্টেনসহ সাত সেনা সদস্য নিহত হয়েছেন। সেনা সদস্যদের বহনকারী গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এ হামলা চালানো হয়।

রোববার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতে এ আইইডি হামলার ঘটনা ছাড়াও বাজাউরে একটি নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলেও সোমবার সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাচি কামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকা সুলতানখেল গ্রামের কাছে ওই হামলার শিকার হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, লাকি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বিস্ফোরণে কাসুরের বাসিন্দা ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস (২৬), স্কার্দুর সুবেদার মেজর মুহাম্মদ নাজির (৫০), ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার (৩৪), ল্যান্স নায়েক হুসেন আলী (৩৪), মুলতানের সিপাহী আসাদুল্লাহ (৩৩), গিলগিটের সিপাহী মনজুর হুসেন (২৭) এবং রাওয়ালপিন্ডি জেলার সিপাহী রশিদ মেহমুদ (৩১) নিহত হন।

আইএসপিআর বলেছে, খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের এলাকার সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান চালানো হচ্ছে এবং এই জঘন্য হামলায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল এবং এ কাজে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এবং মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্ডাপুর লাকি মারওয়াত জেলার শাহাব খেলা এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

পৃথক ঘটনায় বাজাউর জেলার পুলিশ তাদের চেকপোস্টে রাতের আঁধারে সন্ত্রাসীদের একটি আক্রমণ প্রতিহত করেছে। পুলিশ বলেছে, সন্ত্রাসীদের একটি দল একাধিক অস্ত্র নিয়ে খার তহসিলের মিয়াগানো এলাকায় পুলিশ পোস্টে আক্রমণ করে। হামলার সময় সন্ত্রাসীরা রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রও ব্যবহার করে।

চেকপোস্টে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে আক্রমণের জবাব দেন এবং এ হামলায় সহায়তাকারী ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর