বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ধসে পড়লো বিমানবন্দরের ছাদ

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:২৩ পিএম

প্রবল বর্ষণে বিপর্যস্ত অবস্থা ভারতের রাজধানী নায়াদিল্লির। বৃষ্টির পরিমাণ এতোটাই যে, বিমানবন্দরের ছাদ ভেঙ্গে পড়ে একজন নিহত হয়েছেন। আহত আরও কয়েকজন হাসপাতালে ভর্তি।

শুক্রবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে সঙ্গে ওই টার্মিনাল ভবন দিয়ে বহির্গমন ও প্রস্থান বন্ধ করা হয়েছে। অতিভারী বর্ষণে ভারতের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইট ওঠানামায়ও সমস্যা হচ্ছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সকালে টার্মিনাল ভবনের ছাদ ধসে পড়ার পরই একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ছাদটি ধসে পড়েছে কয়েকটি গাড়ির ওপর। সেগুলো দুমড়ে মুচড়ে গেছে।

চাপা পড়া গাড়ির ভেতরে আটকে থাকা একজন ব্যক্তিকে কয়েকজনে উদ্ধারের চেষ্টা করছে, এমনও দেখা গেছে ওই ভিডিও ক্লিপে।

দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে তারা।

এক নম্বর টার্মিনাল বন্ধ থাকায় যাত্রীসেবা দিতে হিমশিম অবস্থা দিল্লি বিমানবন্দরের কর্মকর্তাদের। প্রচণ্ড চাপ বেড়েছে অন্য টার্মিনালগুলোতে। দুর্ঘটনার জেরে ইন্ডিগো ও স্পাইসজেটের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত কয়কমাস প্রচণ্ড দাবদাহের পর বৃষ্টি শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনবহুল মহানগর দিল্লিতে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় অতিভারী বর্ষণ। দৃশ্যমানতা কমে যাওয়ায় বেশকিছু ফ্লাইট আগেই বাতিল করা হয়।

এর মধ্যেই টামির্নাল ভবনের ছাদ ভেঙে পড়ায় দুর্যোগে যুক্ত হয় নতুন মাত্রা। আপাতত টার্মিনালের ভেতরে যেসব যাত্রী আগেই প্রবেশ করেছিলেন তাদের ফ্লাইটে চড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। 

আরবি
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর