রাখাইনে জান্তার শেষ ঘাঁটি ঘেরাও আরাকান আর্মির

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৩:১৫ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উত্তর ও দক্ষিণে সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ঘাঁটিসহ সব সামরিক অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মির (এএ) যোদ্ধারা। এবার শহরে জান্তার শেষ ঘাঁটিও ঘিরে ফেলার দাবি করেছে গোষ্ঠীটি। 

বৃহস্পতিবার মায়ানমারের সংবাদমাধ্যম  ইরাবতীর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে শুধুমাত্র মংডু শহরে মায়ো থুগি ওয়ার্ডের বিজিপি ব্যাটালিয়ন ৫-এ জান্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া শহরেও কিছু জান্তা সেনা রয়েছে। সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটির নিয়ন্ত্রণে ব্যাপক লড়াই চলছে।

আরাকান আর্মি বিজিপি ব্যাটালিয়ন ৫ অবরোধ করে রেখেছে। শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরও কিছু যোদ্ধা মোতায়েন করেছে। 

আরাকান আর্মি বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, বিজিপি ব্যাটালিয়ন ৫ আর্টিলারির সহায়তা নিয়ে ক্রমাগত কামান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা সেনারা। 

আরাকান আর্মি রাখাইনের থান্ডওয়ে শহরও দখলে নিতে যাচ্ছে। তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়নের পতন বাকি আছে। গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরকান আর্মি।

এদিকে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী লাসিওতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। রাজধানীর পাঁচটি সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংগঠন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। 

শান রাজ্যের রাজধানী দখলের জন্য কয়েকদিন ধরেই আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। পাল্টা হামলা চালাচ্ছে সেনাবাহিনীও।

বুধবার সকালে সেখানে একটি বাড়িতে বোমার আঘাতে দুই শিশুসহ একটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষের কারণে উত্তরাঞ্চলীয় শানের রাজধানীতে সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।

 

একাত্তর/জো
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর