৪০ দিনে সাতবার সাপের কামড়ের শিকার একই ব্যক্তি!

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

একই ব্যক্তি ৪০ দিনে সাতবার সাপের কামড়ের শিকার হয়েছেন! তবে ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলার বিকাশ দুবে (২৪) নামের ওই ব্যক্তি চিকিৎসা নেওয়ার পর এখনও বহাল তবিয়তেই আছেন।

ফতেহপুর জেলার সৌরা গ্রামের বাসিন্দা বিকাশ দুবে। গত ২ জুন নিজের ঘরেই প্রথম সাপের কামড়ের শিকার হন তিনি। সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় তার মামার বাড়িতে আবার তাকে সাপে কামড়ায়। খবর ইন্ডিয়ে টুডে’র।

বিকাশ দুবে সপ্তমবার সাপের কামড়ের শিকার হবার পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

প্রথমবার দুবেকে সাপে কামড়ানোর ঘটনাটি ঘটে গত ২ জুন। বাড়িতে বিছানা থেকে নামার পরই তাকে সাপে কামড় দেয়। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় তাকে। এরপর বাড়িতে আরও তিনবার সাপের কামড়ের শিকার হন তিনি।

চতুর্থবার সাপে কাটার পর বাড়িতে সাপের উপদ্রব বেড়েছে বলে দুবেকে বাড়ি ছেড়ে অন্যত্র থাকার পরামর্শ দেওয়া হয়। স্বজনদের পরামর্শে তিনি বাড়ি ছেড়ে রাধানগরে তার ফুফুর বাড়িতে থাকতে শুরু করেন।

কিন্তু নিজের বাড়ি ছেড়েও রেহাই মেলেনি দুবের। আবার তাকে সাপে কামড় দেয়। এরপর চিকিৎসা শেষে দুবের বাবা-মা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। 

কিন্তু বারবার থাকার জায়গা বদলের পরও লাভ হয়নি। গত ৬ জুলাই পৈতৃক বাড়িতে ফেরার পর ষষ্ঠবার সাপের কামড়ের শিকার হন দুবে। এরপর তাকে পাঠানো হয় মামার বাড়ি।

দুবের বারবার সাপের কামড়ের বিষয়ে উদ্বিগ্ন পরিবার জানায়, তারা একটি পূর্বাভাস পেয়েছিল যে বিকাশকে নয়বার সাপ কামড় দেবে এবং সে কেবল অষ্টমবার পর্যন্ত বেঁচে থাকবে। নবম বার কামড় দিলে কোন ডাক্তার, পুরোহিত বা তান্ত্রিকই আর তাকে বাঁচাতে পারবে না।

বারবার সাপের কামড়ের শিকার বিকাশ দুবে বলেন, প্রতিবারই তাকে শনি বা রোববার সাপে কামড়েছে। প্রতিবারই সাপের কামড়ের আগে তার মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল।

তার সপ্তম সাপের কামড়ের পর চিকিৎসক জানিয়েছিলেন, তার অবস্থা পুরোপুরি মূল্যায়ন করতে আরও ১২-২৪ ঘণ্টা সময় লাগবে। দুবের চিকিৎসক ডা. জওহর জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোগীর অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছিল। তবে তিনি এখন স্থিতিশীল।

তিনি দুবের সার্বিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে অন্যান্য বিশেষজ্ঞদের সাথেও পরামর্শ করার জন্য পরিবারকে অনুরোধ করেন।

দুবে আগের ঘটনাগুলোতে সাপের চেহারা বর্ণনা করতে পারলেও, সপ্তমবারে তাকে কেমন ধরণের সাপে কামড়েছে, তা জানাতে পারেননি বলেও জানান চিকিৎসক।

ভারতে সাপের কামড়ের ঘটনা প্রায়ই দেখা যায়। প্রতিবছরই সেখানে ৩০ থেকে ৪০ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটে থাকে। প্রতিবছর সাপের কামড়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা যান। চার প্রজাতির সাপের কামড়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে কাল কেউটে, গোখরা, রাসেল’স ভাইপার বা চন্দ্রবোড়া ও স-স্কেলড ভাইপার বা ফুরসা বোড়া সাপ।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর