সার্কাসে জীবন্ত সাপ খাওয়া, চটেছেন প্রকৃতিপ্রেমিরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলা বসেছে। এসেছে সার্কাস পার্টিও। তাই প্রতিদিন মেলায় ভিড় করছেন অনেক মানুষ। এদিকে ওই সার্কাসে জীবন্ত সাপ কামড়ে খেয়ে ফেলার ভিডিও ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিপ্রেমিরা, দাবি করেছেন শাস্তিরও।

মেলার দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় দি কিং স্টার সার্কাসের একটি দল নানা কসরত দেখাচ্ছে। একটি অংশে একজন মানুষ একটি জীবন্ত সাপ নিয়ে নাচতে থাকেন। পেছনে তখন চলতে থাকে নাগিন গানের মিউজিক। এক পর্যায়ে সাপ নিয়ে খেলা দেখানো মানুষটি কামড় দিয়ে সাপের মাথা ছিঁড়ে ফেলেন। পরে চামড়া ছিলে সাপের মাংস খেতে থাকেন। 

তারা জানান, প্রতিদিন ওই সার্কাসের তিনটি শো হয়। সেই হিসেবে গত আট দিনে তারা ২৪টি সাপ হত্যা করেছে। আর মেলা যদি একমাস চলে, তবে এর সংখ্যা দাঁড়াবে ৯০টি। 

মেলার আয়োজক এক নং সোনামুখি ইউপির চেয়ারম্যান শাজাহান আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল ভৌমিক জানান, সার্কাসে এমন বীভৎস খেলা দেখানো হচ্ছে তা জানা ছিল না। তবে সাপ খেয়ে ফেলার অভিযোগ উঠার পর তা বন্ধ করার জন্য সার্কাস কর্তৃপক্ষকে জানিয়েছেন। 

image


তবে স্থানীয়দের অভিযোগ, মেলা আয়োজক কমিটির সদস্যরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দিলেও তা কোনো কাজে আসছেনা। 

তারা আরও অভিযোগ করে বলেন, সার্কাসের এমন বীভৎস কর্মকাণ্ডের পাশাপাশি যাত্রার নামে অশ্লীল নাচসহ ২০ টাকার লটারির নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানবে সন্ধ্যায়

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, সার্কাসে জ্যান্ত সাপ খাবার বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর