বেআইনি বিয়ে মামলায় ইমরান খান ও বুশরা বিবির খালাস

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে বেআইনি বিয়ের অভিযোগ থেকে খালাস দিয়েছে আদালত। শনিবার তাদের খালাসের এ রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে সংরক্ষিত আসন পাওয়ার রায়ের একদিন পরই ইমরান ও তার স্ত্রীর খালাসের খবরটি এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, ‘ইমরান খান ও বিবি সাহেবা খালাস পেয়েছেন।’ ইমরানের স্ত্রী বুশরা খান ‘বুশরা বিবি’ নামেও পরিচিত।

এদিকে, রাজধানী ইসলামাবাদের আদালতে এ মামলায় খালাস ঘোষণার পর ৭১ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই।

বিয়ে সম্পর্কিত ইসলামি আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে এ দম্পতিকে ফেব্রুয়ারিতে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বুশরা বিবির সাবেক স্বামীর সঙ্গে ডিভোর্স এবং ইমরান খানের সঙ্গে বিবাহের মধ্যে এ দম্পতি প্রয়োজনীয় বিরতি পালন করেননি।

শনিবারের এ সিদ্ধান্তের পর কারাগারে থাকা ইমরান ও বুশরা বিবি উভয়কেই মুক্তি দেওয়া হবে কিনা, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ইমরান খান যে চারটি কারাদণ্ড ভোগের আদেশ পেয়েছিলেন, তা এখন বাতিল বা স্থগিত করা হয়েছে। আগস্ট মাস থেকে কারাগারে থাকা এই নেতা চলতি মাসে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগেও খালাস পান। বাকি দুইটি মামলার সাজা স্থগিত করা হয়েছে।

তবে গত সপ্তাহে ২০২৩ সালের মে মাসে সহিংসতার মামলায় আদালত ইমরানের জামিন বাতিল করে। ওই মামলায় বলা হয়, ইমরানের সমর্থকরা তার গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক স্থাপনায় হামলা করেছিল।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর