জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা ও ওমর ‘গৃহবন্দি’

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের ‘শহীদ দিবসে’ রাজ্যটির দুই সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহকে ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার মেহবুবা তার এক্স হ্যান্ডলের (সাবেক টুইটার) একটি পোস্টে এই অভিযোগ করেছেন। 

আর জম্মু-কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অভিযোগ, শহিদদের সমাধিস্থল মাজাই-ই-শুহাদায় যেতে বাধা দেওয়া হয়েছে তাকে। 

মেহবুবা এক্স হ্যান্ডলে তার বাড়ির বন্ধ গেটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাজার-ই-শুহাদা পরিদর্শন আটকানোর উদ্দেশ্যে আমার বাড়ির গেটগুলো আবার তালাবন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃত্ববাদ, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিরোধের স্থায়ী প্রতীক মাজার-ই-শুহাদা। আমাদের শহীদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরীদের চেতনাকে চূর্ণ করা যাবে না।’

ব্রিটিশ শাসনের সময় জম্মু ও কাশ্মীরের মহারাজার বাহিনীর হাতে ১৯৩১ সালে যে ২২ জন কাশ্মীরি বিদ্রোহীর প্রাণ গিয়েছিল, তাদের স্মরণে ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে ‘শহীদ দিবস’ পালিত হয়ে আসছে।

কিন্তু ২০১৯ সালের ৫ আগস্ট নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা বাতিল করার পরে সেই প্রথা জোর করে বন্ধ করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

একাত্তর/জো
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর, এই ভয়াবহ ঘটনার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বের জড়িত বলে আঙুল তুলে আসছে নয়াদিল্লি।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের টক্কর বেড়েই চলছে। উত্তেজনার পারদ এতোটাই চড়েছে যে, ভারত-পাকিস্তানের মধ্যে আরেকটি যুদ্ধের সম্ভাবনা দেখতে পাচ্ছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর