অশান্ত মণিপুরে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

মণিপুরে যৌথবাহিনীর অভিযানে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পূর্ব ইম্ফল জেলার বঙ্গজাং এবং ইথাম গ্রামের কাছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল সব মিলিয়ে মোট সাতটি আইইডি বিস্ফোরক খুঁজে পায়। 

বঙ্গজাং এবং ইথাম গ্রামের কাছে সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বিস্ফোরকগুলি খুঁজে বের করে। ওই বিস্ফোরকগুলি ইতোমধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী। খবর আনন্দবাজার’র।

এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনাকে একটি বড় সাফল্য হিসাবেই দেখছে ভারতীয় সেনারা। এই সাফল্যের ফলে অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানান তারা।

গত তিন মাসে বিস্ফোরক উদ্ধারের দিক থেকে নিরাপত্তাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম সাফল্য এটি। এর আগে গত ২০ জুলাই ৩৩ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করেছিল সেনাবাহিনী। সেবারও এই পূর্ব ইম্ফল জেলা থেকেই বিস্ফোরকগুলো উদ্ধার হয়। সাইচাংয়ের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছিল ওই বিস্ফোরকগুলি। 

মনিপুরের তপ্ত পরিস্থিতি সামলাতে এক প্রকার হিমশিম খাচ্ছে নিরাপত্তাবাহিনী। সেপ্টেম্বর মাসের শুরু থেকে নতুন করে পরিস্থিতি অশান্ত হওয়ার পর একাধিক মৃত্যু হয়েছে, এখনও রক্ত ঝরেছে। এরই মধ্যে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিবৃতি দিয়ে জানানো হল বিস্ফোরক উদ্ধারের কথা।

মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে কংপোকপি এবং পশ্চিম ইম্ফলের দুই জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে সেপ্টেম্বরে নতুন করে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুইটি হামলাই হয়েছিল মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায়। রাজ্যের সরকার দাবি করেছিল, কুকি জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে। 

সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেং সিংহের বাড়ির চত্বরে রকেট ছুড়েও হামলা চালানোর অভিযোগ উঠেছিল। পাশাপাশি মণিপুর রাইফেলসে‌র দ্বিতীয় ও সপ্তম ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের চেষ্টারও অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে।

 

একাত্তর/জো
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান পাঠানোর জন্য ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’-এর কাছে এক ভয়াবহ বিস্ফোরক চক্রান্তের নজির সামনে...
পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসান (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। সহিংসতার প্রেক্ষাপটে পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর