রাওয়ালপিন্ডিতে দুইদিনের জন্য ১৪৪ ধারা জারি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে দুইদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। শনিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ-সমাবেশকে প্রতিহত করতে শহরে সব ধরনের জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে সেখানে আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।

শুক্রবার পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার এক ভিডিও বার্তায় বলেছেন, দুপুর দুইটায় একটি বড় কিন্তু শান্তিপূর্ণ রাজনৈতিক জনসভা করবে তার দল। তিনি সমর্থকদের সময়মতো নির্ধারিত স্থানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। কারণ গত সপ্তাহে লাহোরে অনুষ্ঠিত দলীয় সমাবেশটি অনুমোদিত সময়ের চেয়ে বেশি চলার কারণে বন্ধ করে দিয়েছিল পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করার পরিকল্পনা করেছিল পিটিআই। কিন্তু শুক্রবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ঘোষণা অনুযায়ী লিয়াকত বাগকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত পারিবর্তনের কারণ হিসেবে ইমরান খান বলেছেন, সরকার তার দলকে শহরে অনুষ্ঠান করতে দেবে না। তাই তারা শহরতলির একটি স্থান নির্ধারণ করেছে।

কিন্তু লিয়াকতবাগকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে তারা। আশপাশের ফৈজাবাদ, শামসবাদ, চাঁদনি চক, রেহমানাবাদ এলাকাও অবরুদ্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, মেট্রো পরিসেবাও স্থগিত করা হয়েছে। রাওয়ালপিন্ডি যাওয়ার সব রাস্তায় যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও পিটিআই নেতারা ‘সব বাধা সত্ত্বেও’  সমাবেশের স্থানে পৌঁছানোর প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এটি সহজ কাজ হবে না।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, কোনও যানবাহন শহরে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কারণ রাস্তাগুলো কন্টেইনার এবং কাঁটাতারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের শান্তি নিশ্চিত করতেই এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

শুধু রাওয়ালপিন্ডি নয় আশেপাশের জেলাগুলোতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর এর মাধ্যমে এসব এলাকায় সব ধরনের সমাবেশ, অবস্থান ধর্মঘট, মিছিল, বিক্ষোভ, জনসভা, প্রতিবাদ এবং অস্ত্র বহন বা প্রদর্শনের মতো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পিটিআই’র বিক্ষোভের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা করতে পারে আশঙ্কায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর