নেপালে অতিবৃষ্টির বন্যা ও ভূমিধ্বসে নিহত ৬৬

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

নেপালে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ হয়েছেন আরও ৬৯ জন এবং ৬০ জন আহত হয়েছেন। নিখোঁজদের খোঁজে এবং পানিবন্দিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। 

চার মিলিয়ন মানুষের বাসস্থান এবং দেশের রাজধানী কাঠমান্ডু উপত্যকায়ই বেশিরভাগ মৃত্যু সংঘটিত হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং। সেখানে বন্যার কারণে যানবাহন চলাচল এবং স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও জানান তিনি। খবর রয়টার্স’র।

স্থানীয় সময় শুক্রবার থেকেই নেপালের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন স্থানে নদীর পানি বিপজ্জনক সীমায় পৌঁছানোর কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ বিষয়ক কর্তৃপক্ষ।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হিমালয়ের কোলে অবস্থিত দেশটির অধিকাংশ নদীর পানি উপচে তীরবর্তী এলাকার সড়ক, সেতু ও বাড়িঘর প্লাবিত হয়েছে। শুক্রবার সেখানে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন সংস্থা এবং স্থানীয় উদ্ধারকারী টিমের সঙ্গে কাজ করছে পুলিশ। তারা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছেন।

রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বেশ কিছু নদীর পানি বেড়ে গেছে। ফলে তীর ঘেঁষে থাকা বাড়ি-ঘর প্লাবিত হয়েছে এবং বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও যানবাহন পানিতে ডুবে গেছে। হারি মাল্লা নামের ৪৯ বছর বয়সী এক ট্রাকচালক জানান, মধ্যরাতে তিনি যখন বের হন, তখন পানি তার কাঁধ পর্যন্ত পৌঁছেছে। তার ট্রাকটিও পানির নিচে তলিয়ে গেছে।

উদ্ধারকাজে সহায়তা দিতে তিন হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা হেলিকপ্টার এবং মোটরচালিত নৌকা দিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।

ভূমিধ্বসের কারণে বেশ কিছু হাইওয়েতে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। অনেক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানিয়েছেন, ২৮টি স্থানে ভূমিধ্বসের কারণে মহাসড়ক অবরুদ্ধ হওয়ার খবর পেয়েছেন তারা। পুলিশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করছে বলেও জানান তিনি।

কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বলেছেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকলেও বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট ব্যাহত হয়েছে।

রাজধানী কাঠমান্ডুর আবহাওয়াবিদ বিনু মহারজান বলেছেন, রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। এরপর আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টির কারণে দক্ষিণ এশিয়াজুড়ে প্রতি বছর বহু মৃত্যু ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়। গত কয়েক বছরে বন্যা এবং ভূমিধ্বসের সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে। এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। চলতি বছর বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন দুর্ঘটনায় নেপালে ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

একাত্তর/জো
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর