উচ্চতা বেড়েছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৪২ পিএম

পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিতি হিমালয় পর্বতমালার এভারেস্ট শৃঙ্গ। তবে প্রাকৃতিক কারণে সাম্প্রতিক সময়ে পর্বতটির উচ্চতা আরও বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা। হিমালয়ের কাছে অরুণ নদীর তলদেশে পাথর ও মাটি ক্ষয় হয়ে পর্বতটিকে ১৫ থেকে ৪৫ মিটার উপরের দিকে ঠেলে দিতে সাহায্য করেছে। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকরা বলেছেন, ৭৫ কিলোমিটার দূরে অরুণ নদীর অববাহিকায় স্থলভাগের ক্ষয়ের ফলে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটির উচ্চতা বছরে দুই মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। খবর বিবিসি’র।

গবেষকে অ্যাডাম স্মিথ বিবিসিকে বলেছেন, ‘এটা অনেকটা জাহাজ থেকে মাল ফেলে দেয়ার মতো। এতে জাহাজটি হালকা হয়ে যায় এবং একটু উঁচুতে ভাসতে থাকে। একইভাবে, যখন ভূত্বক হালকা হয়ে যায়। পর্বতটি একটু উঁচুতে উঠে যেতে পারে।’

হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত অরুণ নদী। ছবি: গেটি ইমেজেস/বিবিসি।

চার থেকে পাঁচ কোটি বছর আগে ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা তৈরি হয়। প্লেট টেকটনিকের কারণে এখনও এর উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তবে ইউসিএল টিমটি বলেছে, অরুণ নদীর নেটওয়ার্কও পর্বতগুলোর উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখছে।

হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীটি এর তলদেশ থেকে মাটি সরিয়ে নিয়ে যায়। এর ফলে আরও নিচের দিকের মাটির স্তর পাতলা হয়ে উপরের দিকে ভেসে ওঠে। ভূগোলবিদ্যার ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘আইসোস্ট্যাটিক রিবাউন্ড’। 

নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণাপত্রটিতে আরও বলা হয়েছে, এই ঊর্ধ্বমুখী বলের কারণে এভারেস্ট এবং বিশ্বের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ, লোৎসে এবং মাকালুসহ অন্যান্য পর্বতের উচ্চতা বেড়ে গেছে। 

আরেক গবেষক ড. ম্যাথিউ ফক্স বিবিসিকে বলেন, ক্ষয়ের তুলনায় আইসোস্ট্যাটিক রিবাউন্ডের হার দ্রুত হওয়ায় মাউন্ট এভারেস্ট ও অন্য পর্বতগুলোর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। জিপিএস ব্যবহার করে তার দেখতে পেয়েছেন, এভারেস্টের উচ্চতা বছরে দুই মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে।

তবে, এই গবেষণায় জড়িত নন, এমন কিছু ভূতাত্ত্বিকের মতে, এই তত্ত্বে যুক্তি থাকলেও এ বিষয়ে অনেক কিছুই এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

 

একাত্তর/জো
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর