বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালে মৃত্যু বেড়ে ১৯২

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালে সোমবার পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

রোববার রাতজুড়ে ১৪ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ওই ভুক্তভোগীরা দুইটি বাসে করে কাঠমান্ডুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভূমিধস হলে তাদের বাস দুইটি চাপা পড়ে। এছাড়া গত রোববার চাপা পড়া গাড়ি থেকে আরও ২৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নেপালের পুলিশ জানিয়েছে, টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে সোমবার দুপুর পর্যন্ত অন্তত ১৯২ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে দেশজুড়ে আহত হয়েছেন ৯৪ জন এবং ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

দেশটির পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার সকাল পর্যন্ত তিন হাজার ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার, মোটরবোট ও ভেলা ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার তল্লাশি, উদ্ধার ও ত্রাণ বিতরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নেপালজুড়েই নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসা, খাবার ও অন্যান্য জরুরি সেবা দেওয়া হচ্ছে।

দ্য কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, দেশজুড়ে অনেক রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর দিকে যাওয়া বেশিরভাগ রাস্তাগুলোই এখনও বন্ধ হয়ে আছে। এতে করে হাজার হাজার পর্যটক আটকা নানা স্থানে আটকা পড়ে আছেন।

বন্যায় কাঠমান্ডু উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ৪০ লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

নেপালের শিক্ষা মন্ত্রাণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই রোববার বলেছেন, দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুলগুলো তিনদিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।

নেপালে গত শুক্রবার থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। তা থেকেই এ বন্যা ও ভূমিধস শুরু হয়েছে। তবে রোববার দেশটিতে বৃষ্টির পরিমাণ কমেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজধানীর কিছু অংশে সর্বোচ্চ ৩২২ দশমিক ২ মিলিমিটার (১২ দশমিক ৭ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে অঞ্চলটির প্রধান নদী বাগমতীর পানি বিপৎসীমার ২ দশমিক ২ মিটার (৭ ফুট) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার কাঠমান্ডুর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কাঠমান্ডু উপত্যকায় বিগত ৪০-৪৫ বছরে এমন বিধ্বংসী বন্যা দেখেননি।

 

একাত্তর/জো
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর