বিজয় থালাপাতির শপথ নিয়ে নাটক আর উত্তেজনা তুঙ্গে

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনীতি এখন যেন এক রোমাঞ্চকর থ্রিলার বা 'গেম অব থ্রোনস'-এ পরিণত হয়েছে। নবগঠিত রাজনৈতিক দল 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে)-এর প্রধান তথা জনপ্রিয় সুপারস্টার বিজয় থালাপাতি ম্যাজিক ফিগার স্পর্শ করার দৌঁড়ে থাকলেও, রাজভবনের সবুজ সংকেত পেতে তাঁকে এখনো অপেক্ষা করতে হচ্ছে। ফলে শনিবার তাঁর সম্ভাব্য শপথ অনুষ্ঠান অনিশ্চয়তার পড়েছে।

সদ্য সমাপ্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন জিতে তাক লাগিয়ে দিয়েছে। তবে, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে তাঁর দলের একক শক্তি দাঁড়িয়েছে ১০৭-এ। এর মধ্যে কংগ্রেস ৫টি আসন এবং সিপিআই ও সিপিআই(এম) ২টি করে আসন দিয়ে তাঁকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। ফলে বিজয়ের ঝুলিতে বর্তমানে ১১৩টি আসনের সমর্থন থাকলেও তা একক সংখ্যা গরিষ্ঠতার চেয়ে ৫টি কম।


সরকার গঠনের দাবি নিয়ে গত তিন দিনে তিনবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সাথে দেখা করেছেন বিজয়। শুক্রবার সন্ধ্যায় তিনি ১১৬ জন বিধায়কের সই করা একটি তালিকা জমা দিলেও রাজ্যপাল এখনো তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি। রাজভবন সূত্রের খবর, একটি সমর্থক দলের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছেন রাজ্যপাল। প্রয়োজনীয় ১১৮টি আসনের সমর্থন নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না।

পুরো বিষয়টি এখন ঝুলে আছে 'বিদুথালাই চিরুথাইগাল কাটচি' বা ভিসিকের সমর্থনের ওপর। শোনা যাচ্ছে, সমর্থনের বিনিময়ে ভিসিকে প্রধান থল তিরুমাভালাভান উপ-মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন। অন্যদিকে, টিভিকে তাদের নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে। ভিসিকে জানিয়েছে, তাদের বিধায়করা চেন্নাই ফিরলে সঠিক ফরম্যাটে সমর্থনের চিঠি শনিবার সকালে জমা দেয়া হতে পারে।


এদিকে, সরকার গঠনে বিলম্ব হওয়ায় টিভিকে এবং কংগ্রেস সমর্থকরা রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁদের অভিযোগ, রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে বিজয়কে আমন্ত্রণ জানাতে দেরি করছেন। অন্যদিকে এআইএডিএমকে এবং ডিএমকে-র হাত মেলানো নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যেই টিটিভি দিনাকরণের এএমএমকে দল এআইএডিএমকে প্রধান ইকে পালানিস্বামীকে সমর্থন জানানোর ঘোষণা দিয়ে সমীকরণ আরও জটিল করে তুলেছে।

সব মিলিয়ে তামিলনাড়ুর ক্ষমতা দখলের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সুপারস্টার বিজয় কি শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন, নাকি কোনো নাটকীয় মোড় এই সমীকরণ বদলে দেবে, তা জানতেই এখন পুরো ভারত মুখিয়ে আছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেস

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর