বিএসএফ জওয়ানের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ!

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

ছুটিতে বাড়ি ফিরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা ঘিরে ইতোমধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত জওয়ান অমরজিৎ সিংকে পুলিশ গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকে পলাতক তাঁর কাকা ও কাকিমা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম রমা। প্রায় ১২ বছর আগে অমরজিৎ সিংয়ের সাথে তাঁর বিয়ে হয়েছিল। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

রমার পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন বিএসএফ জওয়ান অমরজিৎ সিং। অভিযোগ উঠেছে, বাড়িতে আসার পরই সামান্য বিষয় নিয়ে রমার ওপর চড়াও হন তিনি এবং তাঁকে অমানবিক শারীরিক নির্যাতন চালান। মারধরের একপর্যায়ে মারাত্মক আঘাত পেয়ে রমা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরদিন অর্থাৎ ১৪ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে রমার বাপের বাড়িতে খবর দেওয়া হয়, তিনি দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্বজনরা দ্রুত হাসপাতালে পৌঁছে দেখতে পান, ততক্ষণে রমার মৃত্যু ঘটেছে।

হাসপাতালে রমার নিথর দেহ দেখার পরই পরিবারের সন্দেহ দানা বাঁধে। তাঁর শরীরে একাধিক গুরুতর আঘাত ও জখমের দাগ দেখে স্বজনরা নিশ্চিত হন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, অপরাধ ঢাকতে ও নিজেদের বাঁচাতেই ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজিয়েছিল স্বামী অমরজিৎ।

নিহতের বাবা রাম চাঁদ অভিযোগ করে জানান, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে রমা স্বামীর কাছে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

ঘটনার তদন্তে নেমে হোশিয়ারপুর পুলিশ মূল অভিযুক্ত বিএসএফ জওয়ান অমরজিৎ সিং, তাঁর কাকা কুলদীপ কুকি এবং কাকিমা সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত অমরজিৎকে গ্রেপ্তার করলেও বাকি দুজন পলাতক রয়েছেন।

স্টেশন হাউস অফিসার হরপ্রেম সিং জানান, পুরো ঘটনার নিবিড় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করার পর রমার মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং নিজ গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। তবে দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানের এমন নৃশংস কর্মকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী!

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর