ইতিবাচক মানসিক স্বাস্থ্য পাওয়ার উপায়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

সুস্থ থাকার জন্য ইতিবাচক মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার উচিত নিজের ভেতর থাকা নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দেয়া। ইতিবাচক মানসিক স্বাস্থ্য আমাদের একটি সুন্দর জীবন দিতে পারে। কীভাবে আমরা ইতিবাচক মানসিক স্বাস্থ্য পেতে পারি তার থাকলো তার কয়েকটি উপায়-

নিজের প্রতি যত্নকে প্রাধান্য দেওয়া

নিজের যত্ন নেয়া একটি মৌলিক বিষয়। এটি আমাদের আবেগ, শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। এর জন্য প্রয়োজন সঠিক পরিমাণে ঘুম, ব্যায়াম করা, পরিপূর্ণ খাবার গ্রহণ। নিজেকে এমন সব কাজে যুক্ত রাখতে হবে যেখানে আপনি আনন্দবোধ করেন।

সহনশীলতার বিকাশ করা

জীবনে আমরা সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। তাই আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা রাখতে হবে। সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার উপায় সম্পর্কে জানতে হবে।

মননশীলতা লালন করা

মননশীলতাকে অনুশীলন করতে হবে। বর্তমান সম্পর্কে জানতে হবে অতীতের চিন্তাকে দূরে ঠেলে দিয়ে। এক্ষেত্রে যোগ ব্যায়াম ও ধ্যান দুশ্চিন্তা সারাতে সাহায্য করে, মনোযোগ বাড়ায় এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখে।

সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হওয়া

সুস্থ সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আমাদের পরিবার, বন্ধু, সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তাদের সাথে সহযোগিতাপূর্ণ একটি সামাজিক সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে।

সীমানা নির্ধারণ করা

সীমানা নির্ধারণ করা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয় ভালো না লাগলে 'না' বলার সাহস রাখুন। সীমানা নির্ধারণ আমাদের কাজ ও সম্পর্ক দুই ক্ষেত্রেই লাভজনক।

প্রয়োজনে সাহায্য কামনা করুন

প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। মানসিকভাবে অস্বস্তি অনুভব করলে কাছের মানুষদের জানান। বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করুন।

প্রিয় কাজগুলোর সাথে যুক্ত হন

নিজের প্রিয় কাজগুলো করার জন্য কিছু সময় রাখুন। পছন্দের কাজগুলো আমাদের মানসিক অবস্থাকে ভালো রাখে। এতে আমরা বাড়তি এনার্জি পায় কাজ করার জন্য।

একাত্তর/পিএজে
কথায় বলে মন ভালো তো শরীরও চাঙ্গা। তাই স্পেনের বার্সেলোনার দুটি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ।
ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন কারণে ওজন কমানোর প্রাথমিক উপায় হিসাবে ব্যায়ামের বিকল্প খোঁজা হয়ে থাকে। বেশ কিছু বিকল্প কৌশল ব্যায়ামের পরিপূরক হিসেবে...
নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশ হলে বিভিন্নরকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, মাথা ঘোরা ও ক্লান্তি লাগা। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্রাথমিক অবস্থায় এরকিছু কিছু ঘরোয়া...
ক্যাস্টর অয়েল সাধারণত ক্যাস্টর বিন থেকে আসে। এটি রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড যা আমাদের ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। এই প্রতিবেদনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর