সিঁদূর খেলা বর্জন করে প্রতিমা ভাংচুরের প্রতিবাদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৭:৫৫ পিএম

সকালে বিহিত পূজা, অঞ্জলি, আরতি, দর্পণ বিসর্জন আর দেবীর পায়ে সিঁদুরদেয়ার মধ্য দিয়ে শুরু হয় দুর্গা পূজার বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা।

তবে, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের প্রতিবাদেঢাকাসহ সারাদেশেই সিঁদূর খেলার আনুষ্ঠানিকতা বর্জন করে পূজামণ্ডপে অবস্থান কর্মসূচিপালন করেন সনাতন ধর্মালম্বিরা।

হিন্দু পুরাণ অনুযায়ী ৯ দিন ৯ রাত মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয় দেবীদুর্গার। দশমীতে মহিষাসুর বধ করেন তিনি। অসত্যের ওপর সত্যের জয় হয়।

তাই দিনটিকে বলা হয় বিজয়া দশমী। প্রতি আশ্বিনের শুক্লপক্ষের দশমী তিথিতেইবাপের বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফেরেন দুর্গা।  

দুর্গাপূজার বিজয়া দশমীতে সকালেই পূজার মূল কাজ শেষ হয়। বিহিত পূজা,অঞ্জলি ও আরতির পর দর্পন বা ঘট বিসর্জন হয় ঢাকেশ্বরী মন্দিরে।

বিজয়া দশমীর একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল সিঁদূর খেলা। হিন্দু বিবাহ রীতিতে সিঁদুর দান একট লৌকিক আচার। স্বামীর মঙ্গল কামনায় সিঁদূর পরেন বিবাহিত মহিলারা।

বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরে ব্রহ্মের সামনে স্বামী ও নিজের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন। দুর্গা বিবাহিত হওয়ায় তাঁকে সিঁদুর লাগিয়ে, মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানো হয়।

তাই দশমীর অন্যতম আয়োজন থাকে সিঁদূর খেলা। সিঁদূর দান ও সিঁদূর খেলাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়।

কিন্তু কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে এবার সিঁদুর খেলার বর্ণীল আয়োজনটি বাদ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। 

সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকাসহ সারাদেশের মণ্ডপগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে পূজা উদযাপন কমিটি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজা শুরুহয় গত সোমবার। পাঁচ দিনের উৎসবের পর দশমীর দিন প্রতীমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় শারদীয়দুর্গা উৎসব।



একাত্তর/এসএ

বাইরের ইন্ধনে দুষ্কৃতকারীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো, কিন্তু তারা সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  
কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব, মাতৃরূপে কুমারীকে করা হয় আরাধনা। পাঁচ উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আয়োজন ছিলো রাজধানীর রামকৃষ্ণ মিশনে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
পররাষ্ট্র উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন বলেছেন, দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর