জল, স্থলের পাশাপাশি আকাশপথেও সক্ষমতা অর্জন করেছে বিজিবি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:০১ পিএম

বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে। জল, স্থলের পাশাপাশি আকাশপথেও দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন করেছে বিজিবি। এ বিষয়ে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, কখনো শৃঙ্খলা ভঙ্গ করবেন না। চেইন অব কমান্ড মেনে চলা প্রতিটি বাহিনীর দায়িত্ব। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করতে হবে।

শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা দেশপ্রেম শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সব সময় মনে রাখতে হবে শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে ত্রিমাত্রিক এ বাহিনীর প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, প্যারেড অ্যাডজুটেন্ট বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম।

দিবসটিতে যোগ দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল।

image


প্রসঙ্গত, ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।


একাত্তর/আরএ

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর