পায়ে হেঁটে পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৭:০৯ পিএম

স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুটির দিন অনির্ধারিতভাবেই সেতু পরিদর্শনে যান তিনি। ব্যক্তিগত এই ভ্রমণে তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন কর্মকর্তা জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা ২৩ মিনিটে সড়ক পথে পদ্মা সেতুর ১ নাম্বার সার্ভিস এরিয়ায় আসেন প্রধানমন্ত্রী। এরপর তার গাড়ির বহর সকাল ৭টা ৪৫ মিনিটে মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উপরে ওঠেন।

পরিদর্শনকালে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পদ্মা সেতুর ২ নাম্বার সার্ভিস এরিয়ায় যান। সেখান থেকে সকাল ১০টার দিকে আবারও গাড়ির বহরে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ত্যাগ করেন।

পদ্মা সেতুর কাজ দেখে প্রধানমন্ত্রী ব্যাপক আনন্দিত ছিলেন বলে একাত্তরকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের। এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে স্বপ্নের পদ্মা সেতু দেখছিলেন প্রধানমন্ত্রী। সেসময় সেতুর বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণও করেন বঙ্গবন্ধু কন্যা।

আর হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইলে ধারণ করা সেই ভিডিও শেয়ার করেন উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত চার

image


ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে সেতুর ভিডিও ধারণ করেন ও ছবি তোলেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

প্রসঙ্গত, হাজারো প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেয়ার দ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিলে দেশীয় অর্থে একক প্রচেষ্টায় হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করেন তিনি।

আগামী বছরের জুন মাস থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।


একাত্তর/টিএ

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর