প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। 

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেরি।

এর আগে তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান ডেনমার্কের রাজকুমারী। এদিন সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। এ সময় টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। উপস্থিত ছিলেন রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন: তেঁতুলতলা মাঠ নিয়ে মা-ছেলেকে আটকে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

জানা গেছে ক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সাতক্ষীরার সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং পায়ে হেঁটে একটি সাইক্লোন শেল্টার ও উপকুলীয় বাঁধ পরিদর্শন করবেন।

তিন দিনের সফর শেষে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।


একাত্তর/আরবিএস  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার পথ...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার পথ...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর