দুই বছর দুই মাস পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

আপডেট : ২০ মে ২০২২, ০১:০৫ পিএম

করোনা মহামারিতে দুই বছর দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল। তবে মে মাসের শেষদিকে পুনরায় শুরু হতে যাচ্ছে দুই দেশের মধ্যে নিয়মিত ট্রেন চলাচল।

শুক্রবার (২০ মে) ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এই তথ্য জানিয়েছে।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আগামী ২৯ মে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হতে যাচ্ছে। এছাড়াও নতুন উদ্বোধন হওয়া ঢাকা-জলপাইগুড়ি রুটে জুন মাসের প্রথম দিন থেকেই মিতালী এক্সপ্রেস চলাচল করবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকা-জলপাইগুড়ি রেলপথটি উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত হয়েছিল। সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী এক্সপ্রেস যাতায়াতের  কথা বলা হয়েছিল। 

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। করোনা মহামারি শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত রেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।


একাত্তর/জো 

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
আসন্ন ঈদুল আজহার সময় ট্রেনের যাত্রা ঠিক রাখতে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রাখা হচ্ছে। ট্রেনগুলো হচ্ছে ঢাকা-কলকাতা পথের মৈত্রী এক্সপ্রেস,...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর