বিমানের হজ ফ্লাইট শুরু ৫ জুন, বাড়ছে না ভাড়া

আপডেট : ০১ জুন ২০২২, ০৯:৩৮ পিএম

আগামী পাঁচ জুন থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট হবে। জেট ফুয়েলের দাম বাড়লেও নতুন করে বিমানের ভাড়া বাড়ানো হবে না।

বুধবার (১ জুন) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিমান আরও জানিয়েছে, এবার তারা ২৯ হাজার হজযাত্রী বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন চার হাজার ৫৬৪ জন। বাকিদের বহন করবে সৌদি এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজ যাত্রী পরিবহনে বিমান দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেতো।

সেখানে এবার পাওয়া গেছে এক মাসেরও কম সময়। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। 

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।


একাত্তর/এআর

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর