এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল চায় না সওজ

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:০৭ পিএম

পদ্মা সেতু পারাপারের জন্য নির্মিত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। তবে, এ প্রস্তাবের সাথে সেতুতে বাইক চলাচলে সাময়িক নিষেধাজ্ঞার কোন সম্পর্কে নেই। 

বুধবার, অধিদপ্তরটির প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অপারেটর নিয়োগের চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানান।

তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মোটরবাইক চলাচল বন্ধের প্রস্তাব আগেই করা হয়েছে। সরকার অনুমোদন দিলে মোটরসাইকেল চলবে না এক্সপ্রেসওয়েতে। ১ জুলাই টোল আদায় শুরুর দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে পাশের সার্ভিস লেনে চলতে বাধা থাকবে না। 

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের পর সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। তবে এটি সাময়িক বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে এ সিদ্ধান্ত সাময়িক। স্পিডগান মেশিন ও সিসি ক্যামেরা বসানোর পর সেতুতে কবে থেকে মোটরসাইকেল চলবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত জানাবে।


একাত্তর/এআর

মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু দিয়ে সড়কপথে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়। এরপর ২০২৩ সালে সালে চালু করা হয় রেলপথ। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর