ডিসেম্বরের মধ্যে চালু হবে টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় রেললাইন

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৮:৫৩ পিএম

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হবে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত নির্মাণাধীন ডুয়েল গেজ ডাবল রেল লাইন।

মঙ্গলবার (৯ আগস্ট) ঢাকা টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর বাসসের।

দীর্ঘদিন ধরে বন্ধ স্টেশন চালু সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৪৭ হাজার ৬০০ জনের একটি জনবল কাঠামো অনুমোদিত হয়েছে এবং আমরা নিয়োগ কার্যক্রম শুরু করেছি।

তিনি বলেন, গত ৬ আগস্ট সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা নেয়া হয়েছে । দ্রুত সময়ের মধ্যে লোকবল নিয়োগ দিলে স্টেশনসমূহ চালু করা সম্ভব হবে।

লেভেল ক্রসিং গেটে দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ট্রেনকে নিরাপত্তা দেয়ার জন্যই লেভেল ক্রসিংয়ে লোক নিয়োগ দিয়ে থাকি, কিন্তু বিভিন্ন সংস্থা তারা তাদের মত করে রেললাইনের উপর রাস্তা তৈরি করছে। এক্ষেত্রে তাদেরকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

সম্প্রতি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি তবে ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক চিন্তা করা হচ্ছে। কারণ বিভিন্ন পরিবহন সংস্থা যেভাবে ভাড়া বাড়িয়েছে আমাদেরকেও সে বাস্তবতা অনুযায়ী সমন্বয় সাধন করা দরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেজ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত সেকশনে ডুয়েলগেজ ডবল রেল লাইনটি ভারতীয় এলওসি-এর অর্থায়নে নির্মিত হচ্ছে। ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত মোট ৪২ কিলোমিটার এর মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত  ১২ কিলোমিটার রেল লাইন এ বছর ডিসেম্বরের মধ্যেই চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রকল্পের নির্মাণ মূল্য এক হাজার ৩০০ কোটি টাকা।

আজ রেলপথ মন্ত্রী গ্যাংকার যোগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত পুরো অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন।

আরও পড়ুন: শিগগিরই রেলের ভাড়া সমন্বয় করা হবে: রেলমন্ত্রী

পরিদর্শনের সময় বাংলাদেশে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়াসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

চ্যালেঞ্জ থাকলেও যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার শতভাগ তৎপরতা চালাবে উল্লেখ করে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এ বছর ঘরমুখো যাত্রীদের ট্রেনযাত্রায় বড় ধরনের সিডিউল বিপর্যয়...
স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি মন্ত্রণালয় থেকে নেয়া বিভিন্ন প্রকল্পের খরচ কমানোর দিকে মনোযোগ দিতে চান সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। 
সিএনএস থেকে সহজে অনলাইনের টিকেট হস্তান্তর কার্যক্রমের জন্য আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর