প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান রাষ্ট্রপতির

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:১৩ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনা মহামারিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় সফররত রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেনিফার ই জোনস বঙ্গভবনে । রাষ্ট্রপতির সংগে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে জেনিফার ই জোনস রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে  আবদুল হামিদকে অবহিত করেন

জোনস বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। এছাড়া করোনা মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন তিনি।

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গোটা বিশ্বকে অনেক বেশি অসহনীয় করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ এসব সমস্যার সমাধানে রোটারিয়ানদের আরো বেশি অবদান রাখার আহবান জানান।

image

রাষ্ট্রপ্রধান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: পুরস্কারের সব টাকা লঙ্কান শিশুদের দিয়ে দেবে অস্ট্রেলিয়া

তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উপর নির্ভরশীল না হয়ে সমাজের বিত্তবানদের উদ্যোগ নেয়ার প্রতি তাগিদ দেন।

এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর