বুধবার থেকে অফিস তিনটা পর্যন্ত, স্কুল ছুটি দুই দিন

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৭:৪৭ পিএম

জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে অফিস ও ব্যাংকের এ সময়সূচি কার্যকর হবে। তবে সপ্তাহে কোন কোন দিন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে ও কবে থেকে তা কার্যকর হবে তা শিগগিরই জানাবে শিক্ষা মন্ত্রণালয়। 

আরও পড়ুন: বুস্টার ডোজ নেয়ার ছয় মাস পর কমে যায় অ্যান্টিবডি: গবেষণা

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে দিনের বেলা বৈদ্যুতিক বাতি যথাসম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে। পর্দার ব্যবহার কমানোর নির্দেশনাও দেয়া হয়েছে।


একাত্তর/এসএ

বুধবার থেকে স্বাভাবিকভাবে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চলমান কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় অফিসের সময়সূচিও সমন্বয় করা হয়েছে।
সরকারি ক্রয় আরও প্রতিযোগিতাপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ক্রয় পদ্ধতিকে আরও উন্মুক্ত করতে এ সংক্রান্ত বিধির পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর