অফিসের নতুন সূচি সাময়িক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০২:১৯ পিএম

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে কর্মঘণ্টা ঠিক রেখেই অফিসের সময় একঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন এ সূচি সাময়িক বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই সময় সূচি কতদিন চলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এই ব্যবস্থা সাময়িক। 

অপরদিকে কর্মঘণ্টা কিছুটা কমলেও দৈনন্দিন কাজে তা প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 

তিনি জানান, বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সময় সূচি কার্যকরের প্রথমদিন সচিবালয়ে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতোই। সকাল আটটাতেই খুলেছে সব দপ্তর। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিলো লক্ষ্য করার মতো। নতুন সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের প্রাত্যহিক কাজ বা সেবায় কোন ব্যত্যয় ঘটবে না। 

এদিকে গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, গতকাল (মঙ্গলবার) ১১ থেকে ১৩ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। আজ (বুধবার) থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে। কৃষক মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বিদ্যুৎ পাবেন।

তিনি বলেন, অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় আজকে (বুধবার) সকাল ৯টা থেকেই বিদ্যুৎ খরচ শুরু হয়ে গেছে, যেটা আগে হতো সকাল ১০টা থেকে। 

পিক আওয়ার পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। 

মন্ত্রী এমপিসহ সবার বাসায় লোডশেডিং চলছে জানিয়েছে তিনি বলেন, ডিপিডিসির ডেস্কোর সিটির ভেতরে পিক আওয়ার চেঞ্জ হচ্ছে। সন্ধ্যায় পিক আওয়ার হবে না। লোডশেডিং কমে আসবে।

আরও পড়ুন: ইভিএম বিরোধীরা কারচুপিমুক্ত নির্বাচন চায় না: কাদের

নসরুল হামিদ বলেন, লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস সর্টেজ ছিল। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি।

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে সরকারি অফিস। 


একাত্তর/এসি

পবিত্র রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
বুধবার থেকে স্বাভাবিকভাবে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চলমান কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় অফিসের সময়সূচিও সমন্বয় করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার থেকে মঙ্গলবার সাধারণ ছুটির পর পুনরায় শুরু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস-আদালতের কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর